শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
১. একমাত্র নির্ভরযোগ্য হিসাব সংরক্ষণ পদ্ধতি হিসেবে দুতরফা দাখিল পদ্ধতি কোথায় পরিচিত?
ক. বাংলাদেশ খ. ইতালি
গ. সমগ্র ইউরোপ ও আমরিকায় ঘ. সমগ্র বিশ্বে
২. দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে কোন সত্তায় প্রকাশ করা হয়?
ক. পৃথক খ. একক গ. দ্বৈত ঘ. স্বতন্ত্র
৩. কত খ্রিষ্টাব্দে দুতরফা দাখিলা পদ্ধতি উদ্ভাবন করা হয়? ক. ১৪১৪ খ. ১৪৯৪ গ. ১৯৪৮ ঘ. ১৯৯৪
৪. দুতরফা দাখিলা পদ্ধতি কে উদ্ভাবন করেন?
ক. লুকা প্যাসিওলি খ. ডব্লিউ জনসন
গ. এল এইচ হ্যানি ঘ. এফ পিক্সলি
৫. হিসাব খাতসমূহের দ্বৈতসত্তা কী কী?
ক. ডেবিট ও ক্রেডিট খ. দেনা ও পাওনা
গ. আদান ও প্রদান ঘ. দাতা ও গ্রহীতা
৬. দুতরফা দাখিলা পদ্ধতিতে কোন পক্ষকে ডেবিট করা হয়? ক. মূল্য প্রদানকারী খ. সুবিধা প্রদানকারী
গ. অর্থ গ্রহণকারী ঘ. সুবিধা গ্রহণকারী
৭. দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টি?
ক. ছয়টি খ. তিনটি গ. পাঁচটি ঘ. চারটি
৮. একটি পক্ষ যে পরিমাণ ডেবিট অন্য পক্ষ সেই পরিমাণ ক্রেডিট লেখাকে দুতরফা দাখিলা পদ্ধতির কী বলা হয়?
ক. মূল সূত্র খ. মূল বৈশিষ্ট্য গ. মূলনীতি ঘ. সুবিধা।
হিসাববিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৩: ১. ঘ ২. গ ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ ৭. গ ৮. গ।