৯ম শ্রেণীরপড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩n

প্রিয় শিক্ষার্থী, আজ পদার্থবিজ্ঞান অধ্যায়-৩ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

# মি. সালাম তাঁর খামারের উৎপাদিত ডিম বিক্রি করার জন্য একটি ট্রাক ভাড়া নেয় এবং ডিমগুলো যথাযথভাবে প্যাকেট করে ট্রাকে ভরায়। ডিমসহ ট্রাকের ভর 1.5 ´ 105kg। ট্রাকটি 72 km./hr বেগে চলছিল। পথিমধ্যে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনা অনিবার্য দেখে চালক ট্রাকটিকে রাস্তার পাশের একটি খড়ের গাদার ওপর উঠিয়ে দেয়। ট্রাকটি 1.0 সেকেন্ডে থেমে যায়। এতে সালাম বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। সংঘর্ষে সালাম আহত হলেও অধিকাংশ ডিম অক্ষত থাকে।

প্রশ্ন: ক. বেগ কী?                                          ১

প্রশ্ন: খ. দুর্ঘটনায় সালাম আহত হলেও অধিকাংশ ডিম কেন অক্ষত অবস্থায় রয়ে গেল ব্যাখ্যা করো।         ২

প্রশ্ন: গ. ট্রাকের ওপর ক্রিয়ারত বলের পরিমাণ নির্ণয় করো।          ৩

প্রশ্ন: ঘ. ‘চালক ট্রাকটিকে নরম খড়ের গাদার ওপর উঠিয়ে দেওয়ায় সালাম বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।’ গাণিতিক বিশ্লেষণের সাহায্যে এর যথার্থতা নির্ণয় করো।         ৪

উত্তর: ক. বেগ: সময়ের সঙ্গে অসম বেগের পরিবর্তনের হারকে বেগ বলে। বেগ একটি ভেক্টর রাশি।

উত্তর: খ. ডিমগুলো প্রতিটি প্যাকেটের মধ্যে সুরক্ষিত অবস্থায় ছিল। ফলে ট্রাকে আঘাত খেলেও ডিমগুলো স্থানচ্যুত হওয়ার সুযোগ পায়নি এবং অন্য ডিমের সঙ্গে বা অন্য কিছুর সঙ্গে সংঘর্ষ হয়নি। ফলে অধিকাংশ ডিম অক্ষত ছিল।

উত্তর: গ. আমরা জানি,

F = ma

= m

= 1.5´105kg´

= -3´106 N

... বল, F = -3´106 N.

উত্তর: ঘ. একটি বস্তু যখন অপর একটি বস্তুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন তার ভর নির্দিষ্ট থাকলেও বেগের পরবির্তন ঘটে। অর্থাৎ ভরবেগের পরিবর্তন হয়। ভরবেগের এ পরিবর্তন করতে প্রযুক্ত বল যতটুকু সময় ধরে বস্তুর ওপর ক্রিয়া করে, তাকে বলা হয় সংঘর্ষ কাল।

আমরা জানি, বল =

উক্ত রাশিমালা থেকে বলা যায় যে সংঘর্ষ কাল বেশি হলে প্রযুক্ত বল কম হবে এবং সংঘর্ষ কাল কম হলে প্রযুক্ত বল বেশি হবে।

উদ্দীপকে প্রদত্ত সংঘর্ষ কাল 1.0 sec যেহেতু ক্রিয়াশীল বল,

                                                       = -30x105kg. m/sec2

... ট্রাকটি সম্পূর্ণ থামানোর ক্ষেত্রে খড়ের গাদা ট্রাকের ওপর 30x105kg-m/sec2 বল প্রয়োগ করবে। কিন্তু খড়ের গাদার পরিবর্তে কোনো শক্ত গাছের সঙ্গে সংঘর্ষ হলে সংঘর্ষ কাল আরও কম হতো। ধরা যাক সে সময় পূর্বের সময়ের

             ... বল,

                    = -60´105kg. m/sec2

অর্থাৎ পূর্বের ঘটনা দ্বিগুণ বল প্রযুক্ত হবে। ফলে খড়ের গাদার পরিবর্তে শক্ত গাছের সঙ্গে সংঘর্ষ হলে শক্তির পরিমাণ বেশি হতো।