৯০ হাজার বাতির বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলকে পলকে পাল্টেছে এলইডি বলের রং, দৃশ্য৷ ছবি: এএফপি
পলকে পলকে পাল্টেছে এলইডি বলের রং, দৃশ্য৷ ছবি: এএফপি

৬৪ বছর পর বিশ্বকাপ ফিরেছে ফুটবল-তীর্থ ব্রাজিলে। বিশ্বকাপের জমকালো ও বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানটির সময়সীমা ছিল ২৫ মিনিট। অনুষ্ঠানকে চমকপ্রদ ও আকর্ষণীয় করে তুলতে ব্যবহার করা হয়েছে নানা প্রযুক্তি। ৬০০ নৃত্যশিল্পী, জিমন্যাস্টের চোখধাঁধানো পরিবেশনা তো ছিলই৷ তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ করিন্থিয়ানস অ্যারেনার কেন্দ্রে থাকা ৯০ হাজার গুচ্ছবাতি দিয়ে তৈরি বিশাল এক এলইডি (লাইট এমিটিং ডায়োড) বল৷

প্রোগ্রামিং সমস্যার সমাধানে মগ্ন তিন ছাত্রীর দল
প্রোগ্রামিং সমস্যার সমাধানে মগ্ন তিন ছাত্রীর দল

এই এলইডি বলের পাপড়িগুলো খুলে গিয়েই আবার হয়েছে মঞ্চ৷
বলটির আলোকতীব্রতা ছিল সাত হাজার নিটস। এ বলের মাধ্যমে তুলে ধরা হয়েছিল ব্রাজিলের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্যকে৷ বলের গায়ে এলইডি প্যানেলে চিত্রিত করা হয়েছিল বিশ্বকাপে অংশগ্রহণ করা ৩২টি দলের পতাকা৷ তুলে ধরা হয়েছিল গোটা বিশ্বকেই—যেন ফুটবল একসুতোয় গেঁথেছে বিশ্বকে৷ অভিনব কায়দায় বল ফুঁড়ে বের হন জেনিফার লোপেজ, পিটবুল ও ক্লদিয়ে লেইতে। আকস্মিকভাবে বল রূপ নেয় মঞ্চে৷ সেখানে গান গেয়েছেন তিন জনপ্রিয় শিল্পী।
এ অনুষ্ঠানে ইস্পাতের পোশাক পরা এক পক্ষাঘাতগ্রস্ত মানুষ কিক নেন বলে। অত্যাধুনিক এ রোবোটিক এক্সোস্কেলেটন বা ইস্পাত পোশাক তৈরি করেন ডিউক বিশ্ববিদ্যালয়ের নিওরো-বিজ্ঞানী মিগুয়েল নিকোলেলিস ও তাঁর গবেষক দল৷
সূত্র: পিটিআই, এএফপি