বিক্রয়ের সঙ্গে ডভকল

সম্প্রতি অনলাইনে পণ্য বেচকেনার সাইট বিক্রয় ডটকমের সঙ্গে চুক্তি করেছে ঢাকা মহানগর পুরাতন গাড়ি ব্যবসায়ী বহুমুখি সমবায় সমিতি লিমিটেড (ডভকল)। এতে পুরোনো গাড়ির ক্রেতাদের কাছে বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দিতে পারবে তারা। এই চুক্তির মেয়াদ এক বছর।
বিক্রয় ডটকম কর্তৃপক্ষ জানিয়েছে, এ চুক্তির আওতায় ডভকল তাদের সদস্যদের পুরাতন গাড়ি বিক্রির জন্য বিক্রয় ডট কম ব্যবহারের পরামর্শ দেবে আর ডভকল ডিলারদের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বিক্রিতে সাহাঘ্য করবে।
ডভকলের প্রেসিডেন্ট মো. ইবরাহিম বলেন, ‘বিক্রয় ডটকমের মাধ্যমে ডভকলের ব্যবসায়ীরা ব্যবহৃত গাড়ির বিজ্ঞাপন হাজারো গ্রাহকের কাছে পৌছে দিতে পারে। এতে গাড়ি কিনতে ক্রেতাদের সুবিধা হবে।’
বিক্রয় ডটকমের ব্যবস্থাপক ঈসা আবরার, বিক্রয় ডটকমের প্রধান মার্টিন মালমস্ট্রম, কো-অপারেটিভ মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা মো. জহিরুল হক, সমিতির ভাইস প্রেসিডেন্ট মো শাহ আলম চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন।