‘অতিরিক্ত টুইট ক্ষতিকর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারের সহপ্রতিষ্ঠাতা বিজ স্টোন অতিরিক্ত টুইটার ব্যবহার সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, অতিরিক্ত টুইট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দ্য গার্ডিয়ান এক খবরে এ তথ্য দিয়েছে। বিজ স্টোন টুইটারে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন। কানাডার মন্ট্রিলে এক সভায় বিজ স্টোন অতিরিক্ত টুইটার ব্যবহার বিষয়ে সতর্ক করে দেন।বিজ স্টোন এ প্রসঙ্গে জানিয়েছেন, টানা এক ঘণ্টার বেশি টুইটার ব্যবহার করা হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি বলেন, কোনো তথ্যের জন্য টুইটারে ঢুকে কাজ শেষ হলে ও তথ্য পেয়ে গেলেই টুইটার বন্ধ করে দেয়া উচিত।বিজ স্টোনের বরাতে গার্ডিয়ান জানিয়েছে, একটানা কয়েক টুইটারে সময় না কাটিয়ে যে তথ্য প্রয়োজন সেটুকু সময় টুইটারে দিলেই কাজের কাজটি হয়। একটানা সাইটটি ব্যবহারের চেয়ে কিছু সময় বিরতি দিয়ে সাইটে প্রবেশ করাটাই টুইটার কর্তৃপক্ষ আশা করে।কিছুদিন ধরে গুজব চাউর হয়েছিল যে টুইটার কর্তৃপক্ষ অক্ষরের এই সীমা আরও বাড়াবে। টুইটারে মাত্র ১৪০ অক্ষরের মধ্যেই মনের ভাব প্রকাশ করতে হয়। বিজ স্টোন অবশ্য এ গুজব উড়িয়ে দিয়ে বলেছেন, টুইটারের অক্ষর সীমা আপাতত বাড়ছে না।