‘অথেনটেক’ কিনল অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনের নিরাপত্তাসংক্রান্ত ‘ফিঙ্গার প্রিন্ট’ প্রযুক্তির নির্মাতাপ্রতিষ্ঠান ‘অথেনটেক’ কিনল অ্যাপল। বায়োমেট্রিক পদ্ধতির নিরাপত্তাপ্রযুক্তি নির্মাতাপ্রতিষ্ঠানটির জন্য ৩৫ কোটি ডলার ব্যয় করেছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে রয়টার্স।প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, অথেনটেক কেনার পেছনে অ্যাপলের উদ্দেশ্য ভবিষ্যতে পণ্যগুলোতে আইরিশ ও ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি ব্যবহার করা। অ্যাপল ভবিষ্যতে স্মার্টফোন ও ট্যাবলেটে নিরাপত্তাব্যবস্থা হিসেবে অথেনটেকের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করবে, যার মধ্যে ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তিও থাকবে।আইফোন নির্মাতা অ্যাপল অথেনটেকের সঙ্গে চুক্তিতে প্রতিটি শেয়ারের দাম আট ডলার করে দিতে রাজি হয়েছে। এই চুক্তিতে অথেনটেকের পেটেন্ট ব্যবহার করতে পারবে অ্যাপল। এর আগে অথেনটেক স্যামসাংয়ের স্মার্টফোনে নিরাপত্তাবিষয়ক ফিচার তৈরি করত।