বাংলা
মো. মুস্তাফিজুর রহমান, শিক্ষক
সঠিক উত্তর অংশ-১৫
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। অনুচ্ছেদটি পড়ে উত্তর লিখতে হবে।
অবাক জলপান
পথিক। নাঃ একটু জল না পেলেআর চলছেনা। সেই সকালথেকে হেঁটে আসছি, এখনও প্রায়এক ঘণ্টার পথ বাকি।
তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়েউঠল। কিন্তু জলচাই কার কাছে? গেরস্তর বাড়ি, দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলেসাড়া দেয় না। বেশি চ্যাঁচাতে গেলে হয়তো লাঠি নিয়েতেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে। —ওই একজন আসছে! ওকেই জিজ্ঞেস করা যাক।
১. কে বলে, ‘নাঃ, একটু জল না পেলে আর চলছে না?’
ক. বৃদ্ধ খ. ঝুড়িওয়ালা গ. পথিক ঘ. ট্যাপা। উত্তর: গ. পথিক।
২. কখন থেকে পথিক হেঁটে আসছে?
ক. ভোর খ. সকাল গ. শেষরাত ঘ. দুপুর। উত্তর: খ. সকাল।
৩. পথিকের গন্তব্যে পৌঁছাতে আরও কতক্ষণের পথ বাকি?
ক. প্রায় দুই ঘণ্টার পথ খ. প্রায় দেড় ঘণ্টার পথ
গ. প্রায় আড়াই ঘণ্টার পথ ঘ. প্রায় এক ঘণ্টার পথ
উত্তর: ঘ. প্রায় এক ঘণ্টার পথ।
৪. পথিকের তেষ্টায় কী পর্যন্ত শুকিয়ে উঠল?
ক. কলিজা খ. গলা গ. মগজের ঘিলু ঘ. বক্ষ।
উত্তর: গ. মগজের ঘিলু।
৫. আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম—পথিক কথাটি কাকে বলেছে?
ক. বৃদ্ধকে খ. ট্যাপাকে গ. ঝুড়িওয়ালাকে ঘ. ট্যাপার মামাকে
উত্তর: গ. ঝুড়িওয়ালাকে।
৬. পথিক কোন গাঁয়ের লোক?
ক. পুব গাঁয়ের খ. পশ্চিম গাঁয়ের গ. উত্তর গাঁয়ের ঘ. দক্ষিণ গাঁয়ের
উত্তর: ক. পুব গাঁয়ের।
৭. ‘অবাক জলপান’— রচনায় সকাল থেকে হাঁটতে হাঁটতে জলতেষ্টা পেয়েছিল কার?
ক. পথিকের খ. ঝুড়িওয়ালার গ. খোকার ঘ. প্রথম বৃদ্ধের
উত্তর: ক. পথিকের।
৮. ‘অবাক জলপান’— নাটিকায় জল চেয়েছিল কে?
ক. ঝুড়িওয়ালা খ. পথিক গ. বৃদ্ধ ঘ. খোকা। উত্তর: খ. পথিক।
৯. কখন গেরস্তের বাড়ি দরজা এঁটে সব ঘুম দিচ্ছে?
ক. শেষরাতে খ. দুপুর রোদে গ. ভোরবেলা ঘ. বিকেলবেলা
উত্তর: খ. দুপুর রোদে।
১০. ‘অবাক জলপান’— নাটিকাটির লেখক কে?
ক. মামুনুর রশীদ খ. কাজী নজরুল ইসলাম
গ. সুকুমার বড়ুয়া ঘ. সুকুমার রায়
উত্তর: ঘ. সুকুমার রায়।
১১. ‘অবাক জলপান’ সুকুমার রায়ের কী ধরনের রচনা?
ক. নাটক খ. নাটিকা গ. ছোটগল্প ঘ. উপন্যাস
উত্তর: খ. নাটিকা।
১২. সুকুমার রায় বিখ্যাত হয়েছেন কী লিখে?
ক. শিশুসাহিত্য রচনা করে খ. নাটক লিখে
গ. কবিতা লিখে ঘ. পাঠ্যপুস্তক লিখে
উত্তর: ক. শিশুসাহিত্য রচনা করে।
১৩. সমুদ্রের পানি কেমন?
ক. সুস্বাদু খ. মিষ্ট গ. লবণাক্ত ঘ. উৎকৃষ্ট
উত্তর: গ. লবণাক্ত।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল