‘অ্যাক্রিলিক’ কিনল ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডাভিত্তিক মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতাপ্রতিষ্ঠান ‘অ্যাক্রিলিক’ কিনে নিয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষ। অ্যাক্রিলিকের একমাত্র কর্মকর্তা ডাস্টিন ম্যাকডোনাল্ড ফেসবুকের ‘ডিজাইন’ দলের সঙ্গে যুক্ত হবেন। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।মোবাইল পণ্যভিত্তিক অ্যাপ্লিকেশন তৈরির প্রতিষ্ঠান ‘অ্যাক্রিলিক’ চালু করেছিলেন ম্যাকডোনাল্ড। নিজেই এ প্রতিষ্ঠানটির সবকিছু দেখাশোনা করেন তিনি। ফেসবুকে যুক্ত হওয়া প্রসঙ্গে ম্যাকডোনাল্ড বলেন, ‘আমাদের ব্যবহূত সেবাগুলোর মধ্যে বর্তমানে ফেসবুক গুরুত্বপূর্ণ। অ্যাক্রিলিকপ্রধান হিসেবে আমার মনে হয়, বর্তমানে নতুন প্রযুক্তির উদ্ভাবন ও প্রচলনের দিক থেকে ফেসবুক এগিয়ে রয়েছে। ফেসবুকের সঙ্গে অ্যাক্রিলিকের লক্ষ্যের মিল হওয়ার ফলেই ফেসবুকে যোগ দিচ্ছি।’অ্যাক্রিলিকের জনপ্রিয় অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়ালেট ও নিউজফিড। ফেসবুক ও অ্যাক্রিলিকের চুক্তিতে এ দুটি অ্যাপ্লিকেশন হাতবদল হওয়ার কথা উল্লেখ নেই।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রযুক্তির বিশ্বে বড় প্রতিষ্ঠানগুলো উঠতি কোনো প্রতিষ্ঠানের প্রতিভাবান ব্যক্তিদের নিজের প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার কাজটি অহরহ করছে। সম্প্রতি স্পুল ও ট্যাগটাইল নামে দুটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমনটা করেছে ফেসবুক। এ ধারাবাহিকতায় যুক্ত হলো অ্যাক্রিলিক।