'অ্যাভিরা ঈদ ভাবনা' নিয়ে ব্লগ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ativ-book-9-plus
ativ-book-9-plus

ফেসবুকে শুরু হচ্ছে ’অ্যাভিরা ঈদ ভাবনা’ নামে ঈদের ভাবনা নিয়ে ব্লগ লেখার বিশেষ প্রতিযোগিতা। সবার জন্য উন্মুক্ত এ ব্লগ প্রতিযোগিতার আয়োজক স্মার্ট টেকনোলজিস। ঈদ নিয়ে অনেকেই অনেক কিছু ভাবেন। ঈদের ভাবনাগুলো লিখে ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতেও পারেন। ব্লগ প্রতিযোগিতার আয়োজকেরা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশ নিতে ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে সেখানে ঈদ ভাবনা নিয়ে বিশেষ ব্লগ পোস্ট করতে হবে। সেরা তিনটি লেখা বাছাই করার জন্য জনপ্রিয়তার মানদণ্ড ও নম্বরভিত্তিক বিশেষ ব্যবস্থা থাকছে। সেরা তিন ব্লগ লেখক ঈদের আগেই পাবেন বিশেষ পুরস্কার। লেখা পোস্ট করার শেষ তারিখ ৩১ জুলাই। এ প্রতিযোগিতা বিষয়ে বিস্তারিত জানার লিংক https://www.facebook.comhnologiesBD