‘আমরা আরও এগোতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরাও পারি পরিবেশ পেলে নিজেকে সাজাতে। এই ইন্টারনেট উৎসবে প্রমাণ মেলে, আমরাও এগিয়ে আছি আধুনিকতায়। ভবিষ্যতে আরও এগোতে চাই এবং হাতের মুঠোয় নিতে চাই এ পৃথিবীকে।’ গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর এ প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রত্যয় রায় সরকার। সে হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ উৎসব হয়। এ ছাড়া গতকাল ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শেরপুরের নালিতাবাড়ী তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টারনেট উৎসব হয়। ‘এসো পৃথিবীর পাঠশালায়...’ স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ আহ্বান জানিয়ে দ্বিতীয়বারের মতো এ উৎসব শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর। সকালে প্রতিটি কেন্দ্রে (ভেন্যু) জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের শুরু হয়। এরপর ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। পরে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে শুরু হয় আই-জিনিয়াস প্রতিযোগিতা। উৎসবে আই-জিনিয়াসকে প্রথম আলোর পক্ষ থেকে একটি মগ ও গ্রামীণফোনের পক্ষ থেকে পদক দেওয়া হয়। এ ছাড়া কেন্দ্রপ্রধানকে একটি দেয়ালঘড়ি ও প্রথম আলোর পক্ষ থেকে মগ দেওয়া হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। উৎসবস্থলে ছিল হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর, এক্সপেরিয়েন্স জোনসহ মজার মজার উপকরণ। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: কুড়িগ্রাম: উৎসব উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা পারভীন। উৎসবে এই বিদ্যালয় ছাড়াও নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: কুড়িগ্রাম সরকারি মহাবিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়, মজিদা আদর্শ মহাবিদ্যালয়, সরকারি মহিলা মহাবিদ্যালয়, সরকারি উচ্চবিদ্যালয়, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, বর্ডার গার্ড পাবলিক স্কুল ও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন করা ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে আই-জিনিয়াস নির্বাচিত হয় সোহানুর রহমান। সে কুড়িগ্রাম সরকারি মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ তোফায়েল হোসেন, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকী, কুড়িগ্রামে প্রথম আলো র নিজস্ব প্রতিবেদক সফি খান প্রমুখ।ভোলা: উৎসব উদ্বোধনের পর শপথবাক্য পাঠ করান ভোলা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমাদের দেশ উন্নয়নশীল, আমাদের দুটি কাজ করা একান্ত জরুরি, একটি দেশকে ভালোবাসা, অন্যটি তথ্যপ্রযুক্তিকে জয় করে দেশের উন্নয়ন করা।’ আরও বক্তব্য দেন ভোলা নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান, ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ আফসার উদ্দিন, গ্রামীণফোনের ডিস্ট্রিবিউটর অপারেশন ম্যানেজার তানভীর হায়দার, প্রথম আলোর ভোলা প্রতিনিধি নেয়ামতউল্যাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার আশ্রাফুল আলম। উৎসবে ১১টি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: ভোলা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, ভোলা ফজিলাতুন্নেসা মহিলা কলেজ, নাজিউর রহমান কলেজ, আলতাজের রহমান কলেজ, শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, এ রব মাধ্যমিক বিদ্যালয়, টগবী মাধ্যমিক বিদ্যালয়, ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় ও কমরেড নলিনী দাস বালিকা বিদ্যালয়। আই-জিনিয়াস নির্বাচিত হন ভোলা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. সালমান।হবিগঞ্জ: উৎসব উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম আমিনা খাতুন। তিনি বলেন, ‘ইন্টারনেট এমন এক প্রযুক্তি, যা এক মিনিটে পৃথিবী ঘুরে দেখা যায়। বর্তমান প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য এর ব্যবহার জরুরি।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের হবিগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক নাফীজ আহমেদ, প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান, বন্ধুসভার জেলা সভাপতি লতিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার গৌরী রায়। উৎসবে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো: হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়, বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হেডওয়ে স্কুল অ্যান্ড কলেজ, কবীর কলেজিয়েট একাডেমি, হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়, জে কে অ্যান্ড এইচ কে হাইস্কুল, শচীন্দ্র ডিগ্রি কলেজ, হবিগঞ্জ মহিলা সরকারি কলেজ ও বৃন্দাবন সরকারি কলেজ। ফেনী: উৎসব উদ্বোধনের পর শপথবাক্য পাঠ করান জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ আবদুল হালিম। বক্তব্য দেন ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ, আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমঞ্চদ, ভোলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার মো. রায়হান ও জোবায়ের ইসলাম।উৎসবে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো: ফেনী সরকারি কলেজ, সরকারি জিয়া মহিলা কলেজ, জয়নাল হাজারী কলেজ, ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আল-জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসা, ফেনী সেন্ট্রাল হাইস্কুল, ড্যাফোডিল রেসিডেন্সিয়াল স্কুল, রাজাপুর স্কুল অ্যান্ড কলেজ ও ফেনী জিএ একাডেমি হাইস্কুল। উৎসবে নিবন্ধিত শিক্ষার্থী ছিল ১৫০ জন। তাদের মধ্য থেকে দ্বিতীয়বারের মতো আই-জিনিয়াস নির্বাচিত হন ফেনী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র এ এস এম আবদুল্লাহ। গ্রামীণফোন-প্রথম আলোর এই উদ্যোগের প্রশংসা করে জেলা শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. নূরুল আমিন বলেন, ‘ইন্টারনেটের কারণে পৃথিবী আজ হাতের মুঠোয় চলে এসেছে। তবে প্রযুক্তির অপব্যবহার করা যাবে না।’নালিতাবাড়ী (শেরপুর): উৎসব উদ্বোধনের পর শপথবাক্য পাঠ করান নলজুড়া ইন্তাজ আলী স্কুলের প্রধান শিক্ষক জোবায়দা খাতুন। বক্তব্য দেন তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বদিউদজ্জামান, গ্রামীণফোনের কর্মকর্তা আবদুল্লাহ মামুন খান, প্রথম আলোর নালিতাবাড়ী প্রতিনিধি আবদুল মান্নান, আলহাজ ইয়াকুব আলী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ এম এ হাকাম, তারাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি কোহিনূর। উৎসবে নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: নাজমুল সঞ্চৃতি মহাবিদ্যালয়, শহীদ আবদুর রশিদ মহিলা কলেজ, হাজি নূরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজ, নালিতাবাড়ী মহিলা আলিম মাদ্রাসা, হিরণ্ময়ী উচ্চবিদ্যালয়, আবদুল হাকিম সঞ্চৃতি বালিকা উচ্চবিদ্যালয়, তারাগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়, তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা ও তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়। উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় তারাগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আবু নাঈম। আবু নাঈম বলে, ‘মনে হয়েছিল আমি পারব, সত্যিই পেরেছি। ইন্টারনেটের কল্যাণে সারা দুনিয়া আজ আমার হাতের মুঠোয়।’ আজ উৎসব চুয়াডাঙ্গায়: আজ বুধবার চুয়াডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ে ইন্টারনেট উৎসব হবে।