'আলোকিত মানুষ' হতে মহৎ চিন্তার বই পড়া প্রয়োজন: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি খাতায় লেখ  অংশ-৮
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে সঠিক উত্তর লিখতে হবে।
বই
বইয়ের পাতায় প্রদীপ জ্বলে
বইয়ের পাতা স্বপ্ন বলে।
যে-বই জুড়ে সূর্য ওঠে
পাতায় পাতায় গোলাপ ফোটে
সে-বই তুমি পড়বে।
১. বইজুড়ে কী ওঠে?
ক. স্বপ্ন খ. সূর্য গ. চন্দ্র ঘ. আলো
উত্তর: খ. সূর্য।
২. বইয়ের পাতায় পাতায় কী ফোটে?
ক. আলো খ. স্বপন গ. গোলাপ ঘ. চোখ
উত্তর: গ. গোলাপ।
৩. যে-বই জ্বালে—আলো/সে-বই তুমি পড়বে। —শূন্যস্থানে কী বসবে?
ক. সূর্যের খ. চন্দ্রের গ. সুখের ঘ. ভিন্ন
উত্তর: ঘ. ভিন্ন
৪. ‘বইয়ের পাতা স্বপ্ন বলে’—কীভাবে?
ক. মনকে আনন্দে ভরিয়ে দিয়ে স্বপ্ন দেখতে শেখায়
খ. মনকে বিক্ষিপ্ত করে স্বপ্ন দেখতে শেখায়
গ. মন বিষাদে ভরে দিয়ে স্বপ্ন দেখতে শেখায়
ঘ. মনকে ভেঙে দিয়ে স্বপ্নন দেখতে শেখায়
উত্তর: ক. মনকে আনন্দে ভরিয়ে দিয়ে স্বপ্ন দেখতে শেখায়
৫ ‘বই জুড়ে সূর্য ওঠা’—নিচের কোনটিকে নির্দেশ করে?
ক. জ্ঞান লোপ করা খ. জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া
গ. সূর্যের ছবি আঁকা ঘ. সূর্যের মতো গোল বই তৈরি
উত্তর: খ. জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া
৬. ‘বইয়ের পাতায় পাতায় গোলাপ ফোটে’—এর অর্থ কী?
ক. বইয়ে গোলাপ পাপড়ি রাখা খ. পাতায় পাতায় সুন্দরের প্রকাশ
গ. বইয়ে গোলাপের গন্ধ পাওয়া ঘ. গোলাপ ফুলের ছবি আঁকা
উত্তর: খ. পাতায় পাতায় সুন্দরের প্রকাশ
৭. যে বই তোমায় দেখায় ভয়, সেগুলো কোনো কী নয়?
ক. পড়াই নয় খ. বই-ই নয় গ. গল্পই নয় ঘ. কবিতাই নয়
উত্তর: খ. বই-ই নয়
৮. ‘যে-বই তোমায় — করে
সে-বই তুমি ধরবে না।’ শূন্যস্থানে কী হবে?
ক. অন্ধ খ. বন্ধ গ. কোনোটিই নয় ঘ. ক ও খ দুটিই
উত্তর: ঘ. ক ও খ দুটিই
৯. কবির মতে কোনো বইগুলো বই-ই নয়?
ক. যেগুলো শিশুকে আনন্দ দেয়
খ. যেগুলো শিশুরা বহন করতে পারে না
গ. যেগুলো শিশুকে ভয় পাইয়ে দেয়
ঘ. যেগুলোর ভেতরে ছবি থাকে
উত্তর: গ. যেগুলো শিশুকে ভয় পাইয়ে দেয়
১০. কবি কী ধরনের বই পড়তে নিষেধ করেছেন?
ক. যে বইয়ের মলাট ছেঁড়া খ. যে বই মনকে সংকীর্ণ করে
গ. যে বই আনন্দ দেয় ঘ. যে বই কিনে পড়তে হয়
উত্তর: খ. যে বই মনকে সংকীর্ণ করে
১১. কবি কোন প্রকারের বই ধরতে নিষেধ করেছেন?
ক. যে বই অচেতন করে দেয় খ. যে বই সচেতন করে তোলে গ. যে জীবনকে তাৎপর্যমণ্ডিত করে ঘ. যে বই বিকাশ ঘটায়
উত্তর: ক. যে বই অচেতন করে দেয়
১২. নিচের কোনটি ‘ভিন্ন’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. আলাদা খ. অন্য গ. মিল ঘ. অপর
উত্তর: গ. মিল
১৩. হুমায়ুন আজাদ পেশায় কী ছিলেন?
ক. সাংবাদিক খ. অভিনেতা গ. ডাক্তার ঘ. অধ্যাপক
উত্তর: ঘ. অধ্যাপক
১৪. হুমায়ুন আজাদের ‘লাল নীল দীপাবলি’-এর অন্য নাম কী?
ক. বাংলা ভাষার জীবনী খ. বাঙলা ব্যাকরণের জীবনী
গ. বাংলা সাহিত্যের জীবনী ঘ. হুমায়ুন আজাদের জীবনী
উত্তর: ক. বাংলা ভাষার জীবনী
১৫. ‘আলোকিত মানুষ’ হতে নিচের কোনটি প্রয়োজন!
ক. সুন্দর মন খ. ভালো মানুষ
গ. মহৎ চিন্তার বই পড়া ঘ. ভালো মানুষের সহযোগিতা
উত্তর: গ. মহৎ চিন্তার বই পড়া।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল