‘আসবাব টিভি’! (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধুনিক প্রযুক্তির একটি স্মার্ট টেলিভিশন তৈরি করেছে সুইডেনের আসবাবপত্র নির্মাতা প্রতিষ্ঠান আইকিয়া। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, আইকিয়ার নতুন এই টেলিভিশনে কোনো কেবল বা তারের ব্যবহার নেই। ঘরে জায়গার সর্বোচ্চ ব্যবহারের জন্যই আসবাবসদৃশ এ টেলিভিশনের নকশা করেছে প্রতিষ্ঠানটি।আইকিয়ার এই স্মার্ট টেলিভিশনের নাম ‘উপলেভা’। হাই ডেফিনেশন (এইচডি) প্রযুক্তির এই স্মার্ট টিভিতে রয়েছে ওয়াই-ফাই, স্পিকার ও ব্লুর মিডিয়া প্লেয়ার।আসবাবের মতো দেখতে উপলেভা টিভিতে রয়েছে চারটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট এবং আইপড ও এমপিথ্রি চালানোর জন্য আরেকটি পোর্ট। এই টেলিভিশনে এফএম রেডিও শোনার ব্যবস্থাও রয়েছে।স্টকহোম, মিলান, প্যারিস ও বার্লিনের বাজারে চলতি মাসেই আইকিয়ার সুদৃশ্য এই টেলিভিশনগুলো পাওয়া যাবে। এই টেলিভিশনের দাম পড়বে এক হাজার ডলার।