‘ই ৩’ উপলক্ষে মাইক্রোসফটের ‘স্মার্ট গ্লাস’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আজ থেকে শহরে শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম গেম মেলা ‘ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো’ ২০১২ বা ‘ই ৩’। তিন দিনের এ মেলা উপলক্ষে মাইক্রোসফট তাদের এক্সবক্স ৩৬০ কনসোলের জন্য ‘স্মার্ট গ্লাস’ নামে একটি অ্যাপ্লিকেশন বা অ্যাপ তৈরি করেছে।এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, স্মার্ট গ্লাস অ্যাপ্লিকেশনটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী এক্সবক্স থেকে আইপ্যাড ও আইফোনে ভিডিও দেখতে ও অন্যান্য বিষয় উপভোগ করতে পারবে।এই অ্যাপ্লিকেশনটি তারবিহীন অ্যাপলের এক পণ্য থেকে আরেক পণ্যে তথ্য স্থানান্তরের প্রযুক্তি ‘এয়ার প্লে’র মতো কাজ করবে।স্মার্ট গ্লাস অ্যাপ্লিকেশনটি উইন্ডোজ-চালিত ট্যাবলেট কম্পিউটার, উইন্ডোজ মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড-চালিত পণ্য ও আইওএস চালিত পণ্যের ক্ষেত্রেও ব্যবহার উপযোগী হবে।