‘ইজ স্কাইপি ডাউন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোব্লগিংয়ের জনপ্রিয় সাইট টুইটার যেন একটি বার্তাতে ছেয়ে গেছে। বার্তাটি হল-‘ইজ স্কাইপি ডাউন’। হ্যা, সত্যিই স্কাইপির ভিওআইপি সেবায় কিছুটা সমস্যা হয়েছে। স্কাইপির সামাজিক মিডিয়া যোগাযোগ ব্যবস্থাপক পিটার পার্ক বিষয়টি স্বীকার করেছেন। টাইমস অব ইন্ডিয়ার এক সংবাদে আজ মঙ্গলবার এ কথা বলা হয়েছে।পিটার পার্ক বলেন, ‘হ্যা, আমাদের সাইটে কিছু সমস্যা হয়েছে। স্কাইপিতে প্রবেশ করতে বেশ কয়েকজন সমস্যার সম্মুখীন হয়েছেন। আমরা এর কারণ অনুসন্ধান করছি এবং আশা করছি খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।’প্রসঙ্গত, কয়েকদিন আগেই মাইক্রোসফটের সঙ্গে স্কাইপির ৮৫০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যা মাইক্রোসফটের ৩৬ বছরের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি।