'এইচ' ও 'জি' ইউনিটের পরীক্ষা ৭ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের দুই ইউনিটের ভর্তি পরীক্ষা আবারও পেছানো হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামীকাল শুক্রবারের পূর্বনির্ধারিত জীববিজ্ঞান অনুষদের (এইচ ইউনিট) ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের (জি ইউনিট) ভর্তি পরীক্ষা দুটি আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে পূর্বঘোষিত অন্যান্য পরীক্ষার সময় ও কেন্দ্রসমূহ অপরিবর্তিত থাকবে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে এটি জানানো হয়।