'এজেন্সি অব দ্য ইয়ার' পুরস্কার জিতল ম্যাগনিটো ডিজিটাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্যাম্পেইন সাউথ এশিয়া: ডিজিটাল এজেন্সি অব দ্য ইয়ার ২০১৬’-এর ‘বেস্ট অব সাউথ এশিয়া’ বিভাগে সিলভার অ্যাওয়ার্ডে পেয়েছে বাংলাদেশি ডিজিটাল মার্কেটিং এজেন্সি ম্যাগনিটো ডিজিটাল। ভারতের মুম্বাইয়ের একটি হোটেলে গত ৩০ নভেম্বর সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। ম্যাগনিটো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা ভিকি খাওয়ার আহমেদ এই পুরস্কার গ্রহণ করেন। গত বছর একই বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড জেতায় এটি ম্যাগনিটোর পরপর দুইবার ‘ক্যাম্পেইন সাউথ এশিয়া’ পুরস্কার জয়।

উন্নত ব্যবস্থাপনা, নেতৃত্ব, কর্মপদ্ধতি, দল গঠন, গ্রাহক বৃদ্ধি, প্রবৃদ্ধি, শিল্পোদ্যোগ, ব্যবসায়িক পারদর্শিতা ও সমগ্র অঞ্চলের বিজ্ঞাপন ও যোগাযোগশিল্পে সার্বিক অর্জন বিবেচনায় এনে ১৯৯৪ সাল থেকে এজেন্সি অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়।বিজ্ঞপ্তি