'এফঅ্যান্ডডি' নিয়ে অ্যাপেক্সের আয়োজন

বাংলাদেশের বাজারে চীনের ‘এফঅ্যান্ডডি’ ব্র্যান্ডের নানা মডেলের স্পিকার বিপণন করছে অ্যাপেক্স ইন্টারন্যাশনাল। শিগগিরই আরও কয়েকটি নতুন মডেলের স্পিকার, পাওয়ার ব্যাংক ও হেডফোন বাজারে আনছে প্রতিষ্ঠানটি।
কক্সবাজারের সমুদ্রসৈকতের পাশে সিগাল হোটেলে ৪ ডিসেম্বর জমজমাট অ্যাওয়ার্ড নাইটের আয়োজন করেছিল প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান অ্যাপেক্স ইন্টারন্যাশনাল। ডিলারদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের বাজারে এফ অ্যান্ড ডি ব্র্যান্ডের নতুন পণ্যের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মান্না ফেরদৌস বাংলাদেশের বাজারে এফঅ্যান্ডবি ব্র্যান্ডের নতুন স্পিকার, পাওয়ার ব্যাংক ও হেডফোন আনার ঘোষণা দেন।

অনুষ্ঠানে এফঅ্যান্ডডি ব্র্যান্ডের শীর্ষ পণ্য বিক্রেতাদের সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। ৪০ জনেরও বেশি খুচরা বিক্রেতা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চীনের ফেন্ডা টেকনোলজিসের আন্তর্জাতিক বিপণন ব্যবস্থাপক এলভিন ঝাও, এফঅ্যান্ডডি ব্র্যান্ডের কর্মকর্তা থমাস ওং এবং অ্যাপেক্স ইন্টারন্যাশনালের পরিচালক সুজাউদ্দিন আহমেদ, ফখরুল ইসলাম, মিনহাজউদ্দিন আহমেদ ও দেবাশীষ মজুমদার।
অনুষ্ঠানে এলভিন ঝাও বলেন, ‘আমরা দুই বছর ধরে বাংলাদেশের বাজারে পণ্য বিক্রি করছি। বাংলদেশের প্রযুক্তিপণ্য বাজার দ্রুত বাড়ছে। দেশের বাজারে ক্রেতাদের আমরা ভালো মানের পণ্য দিচ্ছি। ক্রেতার সন্তুষ্টির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতামূলক দামে আমরা পণ্য বিক্রি করি।’
অ্যাপেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের বাজারে আরও নতুন পণ্য উন্মুক্ত করা হবে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি করবে অ্যাপেক্স।