‘ওয়াননোট’ এবার অ্যান্ড্রয়েডে
মাইক্রোসফটের ক্লাউড সেবাভিত্তিক জনপ্রিয় প্রোগ্রাম ওয়াননোট। সফটওয়্যারটি উইন্ডোজ ফোন এবং অ্যাপলের তৈরি আইফোনে রয়েছে। এবার গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনের জন্য সফটওয়্যারটি চালু করছে মাইক্রোসফট। ওয়াননোট অ্যাপ্লিকেশনটিকে অ্যান্ড্রয়েড ইন্টারফেসের জন্য মানানসই করে নতুন রূপ দিয়েছে প্রতিষ্ঠানটি।মাইক্রোসফট ২০০৩ সালে অফিস স্যুটের অংশ হিসেবে ওয়াননোট অ্যাপ্লিকেশনটি তৈরি করেছিল। আইফোন অ্যাপ্লিকেশন হিসেবে ২০১১ সালে ওয়াননোট আপডেট করে মাইক্রোসফট।অ্যান্ড্রয়েডচালিত মোবাইলের অ্যাপ্লিকেশন হিসেবে ওয়াননোট ব্যবহার করে ক্লাউডভিত্তিক নোট তৈরি, তা সম্পাদনা ও সমন্বয়ের সুযোগ মিলবে বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ।উল্লেখ্য, মাইক্রোসফট সম্প্রতি অ্যাপলের আইপ্যাডেও ওয়াননোট অ্যাপ্লিকেশনটি এনেছে।প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অফিস স্যুটের অংশ হিসেবে ওয়াননোট অ্যাপ্লিকেশন অ্যাপল ও গুগলের ডিভাইসে ব্যবহূত হওয়ায় পুরো স্যুটটিও এ দুটি প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে।