'ও' এবং 'এ' লেভেল পরীক্ষায় হরতাল-অবরোধ না দিতে আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যামব্রিজ ও এডেক্সেলের সিলেবাসে পরিচালিত ইংরেজি মাধ্যম ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা আগামী ৬ মে শুরু হয়ে চলবে জুনের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। পরীক্ষা চলাকালে হরতাল, অবরোধ ও লংমার্চসহ পরীক্ষার্থীদের সমস্যা হয়, এমন কোনো কর্মসূচি না দিতে সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল স্টুডেন্টস-গার্ডিয়ান ফোরাম।

রাজনৈতিক দলগুলোর কর্মসূচির কারণে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্কণ্ঠা রয়েছে। এই পরীক্ষা বিশ্বের বিভিন্ন দেশে একই দিনে অনুষ্ঠিত হয় বলে কোনো কারণে পরীক্ষা গ্রহণ সম্ভব না হলে সেই পরীক্ষাটি বাতিল হয়ে যায়। শিক্ষার্থীদের ভবিষ্যতের  কথা ভেবে  নেতিবাচক রাজনৈতিক কর্মসূচি পালন না করতে অনুরোধ করেছে ইংলিশ মিডিয়াম স্কুল স্টুডেন্টস-গার্ডিয়ানস ফোরাম।

ফোরামের পক্ষে এক যুক্ত বিবৃতি দিয়েছেন ফোরামের আহ্বায়ক কামরুল ইসলাম সনি এবং যুগ্ম আহ্বায়ক শাহাদত্ হোসেন মাহমুদ, সালমা জাহান, মো. আলী, আ.ফ.ম নূরুল আলম, বুলবুল রহমান প্রমুখ।