'গন্ধের রাজনীতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক মতবাদের বিশ্বাসীরা একজন অপরজনের শরীরের গন্ধকে প্রাধান্য দেন।
রাজনৈতিক মতবাদের বিশ্বাসীরা একজন অপরজনের শরীরের গন্ধকে প্রাধান্য দেন।

‘গন্ধেরও রাজনীতি’ রয়েছে? যুক্তরাষ্ট্রের একদল গবেষকের দাবি, একটি নির্দিষ্ট রাজনৈতিক মতবাদের বিশ্বাসীরা একজন অপরজনের শরীরের গন্ধকে প্রাধান্য দেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা রাজনৈতিক মতবিশ্বাসের সঙ্গে গন্ধ পছন্দ ও অপছন্দের সম্পৃক্ততা নিয়ে গবেষণা করেন। বিজ্ঞান সাময়িকী পলিটিক্যাল সায়েন্সে প্রকাশিত নিবন্ধে জানা যায়, ১৮ থেকে ৪০ বছর বয়সী ১৪৬ জন মানুষের ওপর গবেষণা চালানো হয়। এদের মধ্যে দুটি রাজনৈতিক মতাদর্শের কট্টর সমর্থক ২১ জনকে আলাদা করে ২৪ ঘণ্টার জন্য বগলে একটি গজপ্যাড পরতে বলা হয়। নির্দিষ্ট সময় পর প্যাডগুলো বাকি ১২৫ জনকে দেওয়া হয়। এগুলোর গন্ধ থেকে তাঁদের প্রতিক্রিয়া অনুযায়ী এক থেকে পাঁচের মধ্যে নম্বর দিতে বলা হয়। এতে দেখা যায়, একই রাজনৈতিক মতাদর্শের মানুষ সমমনা ব্যক্তির প্যাডের গন্ধকে প্রাধান্য দিয়েছেন।
ইনডিপেনডেন্ট।