'গার্লস ইন আইসিটি' কর্মসূচি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ‘গার্লস ইন আইসিটি’ পালিত হবে আগামীকাল ২৮ এপ্রিল। মেয়েদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় আগ্রহী করে তুলতে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্য দেশগুলো এ আয়োজন করে। বাংলাদেশে ২১ এপ্রিল থেকে মেয়েদের অনলাইন প্রোগ্রামিং কনটেস্টের মাধ্যমে এই আয়োজন শুরু হয়। ‘গার্লস ইন আইসিটি’ নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উইমেন ইন আইটি (বিডব্লিউআইটি) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
২৫ এপ্রিল রংপুর টাউন হলে ‘গার্লস ইন আইসিটি’ নিয়ে সচেতনতা কর্মসূচি পালিত হয়। এর মাধ্যমে রংপুরের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শর বেশি শিক্ষার্থী দেশে ও বিদেশে তথ্যপ্রযুক্তির বিভিন্ন সুবিধা সম্পর্কে জানার সুযোগ পায়।
বাংলাদেশে গার্লস ইন আইসিটি প্রোগ্রামের সমাপনী হবে ৩০ এপ্রিল ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আয়োজিত ক্যারিয়ার ফেয়ারের শেষ দিনে। ওই দিন বিশেষ দুটি সেমিনারও থাকছে। বিস্তারিত জানা যাবে-(http://girlsinict.bdosn.org/)