‘গ্যালাক্সি এস থ্রি মিনি’ নিয়ে অ্যাপল-স্যামসাং সমঝোতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের বাজারে ‘গ্যালাক্সি এস থ্রি মিনি’ স্মার্টফোন আর বিক্রি করা হবে না, এই শর্তে স্যামসাংয়ের বিরুদ্ধে করা মামলা তুলে নিল অ্যাপল। ডিসপ্লের প্যাটেন্ট ভঙ্গের অভিযোগে অ্যাপল এ মামলা করেছিল। ক্যালিফোর্নিয়ার ইউএস ডিসট্রিক্ট আদালতে অ্যাপল ও স্যামসাং শেষ নাগাদ সমঝোতায় পৌঁছাতে পেরেছে। খবর রয়টার্সের।দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের সঙ্গে বেশকিছু পণ্যের পেটেন্ট সংক্রান্ত মামলা চলছে অ্যাপলের। সমপ্রতি এ তালিকায় স্যামসাংয়ের নতুন স্মার্টফোন ‘গ্যালাক্সি এস থ্রি মিনি’কেও যুক্ত করে অ্যাপল।যুক্তরাষ্ট্রের বাজারে নতুন স্মার্টফোন বিক্রি না করার শর্ত মেনে নিলে অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে সমঝোতা হয়েছে। তবে এ বিষয়ে অ্যাপল ও স্যামসাংয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।