'গ্যালাক্সি এস ৬ এজ' উপহার পেলেন মুশফিকুর রহিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপকের কাছ থেকে নতুন স্মার্টফোন উপহার পেলেন মুশফিকুর রহিম
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপকের কাছ থেকে নতুন স্মার্টফোন উপহার পেলেন মুশফিকুর রহিম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক চলতি বছর থেকে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। আজ দুপুরে রাজধানীর বনানী এলাকার একটি হোটেলে অনাড়ম্বর এক অনুষ্ঠানে মুশফিকুর রহিমের হাতে উপহার হিসেবে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এস ৬ এজের একটি বিশেষ সংস্করণ তুলে দিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপক ইয়াং উ লী মুশফিকুর রহিমকে সাম্প্রতিক সাফল্যের জন্য একটি গ্যালাক্সি এস ৬ এজ গ্রিন এমারেল্ড উপহার দেন।
প্রসঙ্গত, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস ৬ ব্যবহার করেন মুশফিকুর রহিম।
বাংলাদেশের বাজারে চলতি বছরের এপ্রিল মাসে গ্যালাক্সি এস ৬ ও এস ৬ এজ এ ফোন দুটি উন্মুক্ত করে স্যামসাং। এস ৬ ফোনটি বর্তমানে বিশেষ অফারে সীমিত সময়ের জন্য ৪৪ হাজার ৯৯০ টাকায় বিক্রি করছে স্যামসাং। এ ছাড়া গত জুলাই মাসে ৭৯ হাজার ৯০০ টাকা দামের এস ৬ এজ ফোনটি ১৫ হাজার টাকা ছাড়ে বিক্রির ঘোষণা দেয় স্যামসাং। এস ৬ এজ গ্রিন এমারেল্ড এজের একটি বিশেষ সংস্করণ।