‘ঘরে বসে কেনাকাটার উত্সব’
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ঢাকার শাহবাগে সুফিয়া কামাল পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে তিন দিনের ই-বাণিজ্য মেলা। এ মেলার আয়োজক কম্পিউটার জগত্। মেলার স্লোগান হচ্ছে ‘ঘরে বসে কেনাকাটার উত্সব’।মেলার প্রস্তুতি উপলক্ষে ১৭ জানুয়ারি ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করেছিল মেলার আয়োজকেরা। এ সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: জিল্লুর রহমান চৌধুরী এডিসি (সার্বিক)। এ ছাড়াও ছিলেন বেসিসের পরিচালক শাহ ইমরাউল কায়ীশ, বাংলাদেশ ব্যাংকের এসএম তোফায়েল আহমেদ, গ্রামীণফোনের এম হাফিজুর রহমান খান, ব্যাংক এশিয়ার কাজী মর্তুজা ছাড়াও বিভিন্ন ব্যাংক, মোবাইল ফোন এবং ই-কমার্স আগ্রহীরা।আয়োজকেদের ভাষ্য, দেশে ই-কমার্স সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই ই-বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে।মেলা বিষয়ে আরও জানা যাবে এই লিংকে- https://www.facebook.com/events/450879044948016/?fref=ts