২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫৭:: বা ং লা ১ ম প ত্র
'জাগো গো ভগিনী' প্রবন্ধের মূল লক্ষ্য হচ্ছে বাংলার নারী সমাজের জাগরণ

বহুনির্বাচনি প্রশ্ন গদ্য: অংশ-৯
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
জাগো গো ভগিনী
১৬। ‘স্ত্রীশিক্ষাকে নমস্কার’ কোন ধরনের উক্তি?
ক. ঘৃণাসূচক খ. সম্মানসূচক গ. ব্যঙ্গাত্মক ঘ. নিরর্থক
উত্তর: গ. ব্যঙ্গাত্মক
১৭। জীবিকা অর্জনের জন্য নারী শেষ পর্যন্ত কোথায় যেতে চেয়েছিল?
ক. লন্ডনে খ. কেরানিগিরি গ. লেখাপড়া শিখতে ঘ. কৃষিক্ষেত্রে
উত্তর: ঘ. কৃষিক্ষেত্রে
১৮। নারীর অন্তর, বাহির, মস্তিষ্ক, হূদয়—সবই দাসী হয়ে পড়ার কারণ কী?
ক. কুশিক্ষা খ. শক্তির অভাব
গ. নারী হূদয়ের উচ্চবৃত্তিগুলো অঙ্কুরে বিনষ্ট হওয়া
ঘ. পুরুষশাসিত সমাজ
উত্তর: গ. নারী হূদয়ের উচ্চবৃত্তিগুলো অঙ্কুরে বিনষ্ট হওয়া
১৯। নারীরা হীনতেজ হয়ে পড়েছে কেন?
ক. বুদ্ধিবৃত্তির অনুশীলন না করার জন্য খ. দারিদ্র্যের জন্য
গ. পুরুষ প্রভুত্বের জন্য
ঘ. ঈশ্বরের আশীর্বাদবঞ্চিত হয়ে পড়ার জন্য
উত্তর: ক. বুদ্ধিবৃত্তির অনুশীলন না করার জন্য
২০। কীভাবে অনুর্বর মস্তিষ্ক সুতীক্ষ করা যায়?
ক. বিদ্যার্জনের মাধ্যমে খ. জ্ঞানচর্চার মাধ্যমে
গ. ব্যয়ামের মাধ্যমে ঘ. বুদ্ধির চাল চেলে
উত্তর: খ. জ্ঞানচর্চার মাধ্যমে
২১। ‘কিন্তু সমাজের কল্যাণের নিমিত্তে জাগিতেই হইবে’—কাদের?
ক. দেশপ্রেমিক মহাপুরুষদের খ. দেশের শিক্ষিত সমাজের
গ. দুরন্ত পথিকের ঘ. নারী জাতিকে
উত্তর: ঘ. নারী জাতিকে
২২। বেগম রোকেয়ার মতে, নারীর বর্তমান অবস্থানের জন্য দায়ী কে?
i. নারীরাই ii. পুরুষশাসিত সমাজ iii. শিক্ষব্যবস্থা
কোনটি সঠিক ক. i খ. ii ও iii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i. নারীরাই
২৩। ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের মূল লক্ষ্য কী?
ক. পুরুষের মহিমা কীর্তন
খ. বাংলার নারী সমাজের জাগরণ
গ. নারীকে পর্দার অন্তরালে রাখা
ঘ. নারীকে দিয়ে পুরুষের সেবা করানো
উত্তর: খ. বাংলার নারী সমাজের জাগরণ
২৪। ‘ঈশ্বর যে স্বাভাবিক জ্ঞান বা ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতাকে অনুশীলন দ্বারা বৃদ্ধি করাই শিক্ষা’—এখানে ‘স্বাভাবিক জ্ঞান বা ক্ষমতা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. ঈশ্বরপ্রদত্ত জীবের স্বকীয়তা খ. মনুষ্যত্ব
গ. হিতাহিত জ্ঞান ঘ. কর্মক্ষমতা
উত্তর: গ. হিতাহিত জ্ঞান
২৫। নারীর জন্য কোন গুণ অত্যাবশ্যক?
ক. বুদ্ধিবৃত্তির চর্চা
খ. উপযুক্ত শিক্ষাগ্রহণ
গ. আধ্যাত্মিক ও সাংসারিক জীবনে পুরুষের পাশাপাশি চলা
ঘ. স্বাধীনতার পথে অগ্রসর
উত্তর: গ. আধ্যাত্মিক ও সাংসারিক জীবনে পুরুষের পাশাপাশি চলা
২৬। বেগম রোকেয়ার মতে কোন কাজের জন্য নারীর জন্ম হয়নি?
ক. অকর্মণ্য পুতুলজীবন বহন করতে
খ. পুরুষের দাসত্ব গ্রহণ করতে
গ. পুরুষের অন্ধ অনুকরণ করতে
ঘ. সন্তান জন্মদান ও লালন-পালন করতে
উত্তর: ক. অকর্মণ্য পুতুলজীবন বহন করতে
২৭। বেগম রোকেয়া নারীর স্বাধীনতা বলতে কী বোঝাতে চেয়েছেন?
i. প্রকৃত শিক্ষায় শিক্ষিত নারী
ii. পুরুষের মতো উন্নত অবস্থা
iii. নারীর স্বাবলম্বী হওয়া
ক. i খ. ii ও iii গ. ii ঘ. i, ii ও iii. উত্তর: গ. ii
২৮। অনুর্বর মস্তিষ্ক উর্বর হয় কিসে?
i. জ্ঞানচর্চা করলে ii. পড়াশোনা করলে iii. বিদ্যালাভ করলে কোনটি সঠিক ক. i. খ ii. ও iii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা