‘জীবনে সফল হওয়া সম্ভব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইন্টারনেট আমাদের জীবনে পরিবর্তন এনেছে। ইন্টারনেটের মতো একটি শক্তিশালী মাধ্যম শিক্ষার্থীদের চর্চায় থাকলে জীবনে সফল হওয়া সম্ভব।’গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে গতকাল রোববার শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আলী হোসেন এ কথা বলেন।‘এসো পৃথিবীর পাঠশালায়...’ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আহ্বান জানিয়ে গতকাল ইন্টারনেট উৎসবটি হয় শরীয়তপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর মার্চেন্টস একাডেমি ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সরকারি জসমুদ্দিন কাজী আবদুল গণি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে।সকালে প্রতিটি কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। এরপর ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রতিটি কেন্দ্রে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্যে ১০ জনকে আই-জিনিয়াস প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। ওই ১০ জনকে দেওয়া হয় ক্রেস্ট। ওই ১০ জনের মধ্যে সেরা আই-জিনিয়াস পায় মেডেল ও প্রথম আলোর উপহার। উৎসবের কেন্দ্রপ্রধানকে দেওয়া হয় একটি ঘড়ি ও প্রথম আলোর মগ।যেসব শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি তাদের জন্য ছিল মজার মজার উপকরণ। এর মধ্যে হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর ও এক্সপেরিয়েন্স জোন সবচেয়ে বেশি উপভোগ করে শিক্ষার্থীরা। ইন্টারনেট উৎসবের খবর জানাচ্ছেন প্রথম আলোর প্রতিনিধিরা। শরীয়তপুর: উৎসবের উদ্বোধন করেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আলী হোসেন। শপথবাক্য পাঠ করান কালেক্টরেট পাবলিক হাইস্কুলের পরিচালক জালাল উদ্দিন আহমেঞ্চদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন অপারেশন ব্যবস্থাপক জাহিদ কবির, প্রথম আলোর শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, শরীয়তপুর বন্ধুসভার সভাপতি রতন চৌধুরী ও গত বছরের আই-জিনিয়াস রাজিব হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন শরীয়তপুর বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক খাদিজা আক্তার। উৎসবে জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এগুলো হলো: শরীয়তপুর কালেক্টরেট পাবলিক হাইস্কুল, শরীয়তপুর সরকারি কলেজ, গোলাম হায়দার খান মহিলা কলেজ, শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়, আংগারিয়া উচ্চবিদ্যালয়, আংগারিয়া বালিকা উচ্চবিদ্যালয়, শরীয়তপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পালং উচ্চবিদ্যালয় ও শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মোস্তফা কামাল।রায়পুর (লক্ষ্মীপুর): ‘আমি এখন সত্যিই পৃথিবীর পাঠশালায়। দেশ ও পৃথিবীকে ইন্টারনেটের মাধ্যমে জানাতে গ্রামীণফোন-প্রথম আলোই আমাদের পৃথিবীর চূড়ান্ত পাঠশালায় পৌঁছাবে।’ গতকাল আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর এ কথা বলে রায়পুর মার্চেন্টস একাডেমির দশম শ্রেণীর শিক্ষার্থী ফজলে রাব্বী।এর আগে উৎসবের উদ্বোধন করেন মার্চেন্টস একাডেমির সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমান। শপথবাক্য পাঠ করান রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুলাল চন্দ্র সূত্রধর বলেন, ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের আর্থসামাজিক ব্যবস্থা বদলে দেওয়া সম্ভব। গ্রামীণফোন-প্রথম আলোর এ উদ্যোগ মাইলফলক।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের রায়পুরের টেরিটরি কর্মকর্তা একরামুল হক, প্রথম আলোর রায়পুর প্রতিনিধি এ বি এম রিপন, বন্ধুসভার যুগ্ম আহ্বায়ক তাপস শর্মা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার আহ্বায়ক এম এ রহিম।উৎসবে রায়পুরের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী যোগ দেয়। এগুলো হলো: রায়পুর মার্চেন্টস একাডেমি, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ, রায়পুর মহিলা কলেজ, রায়পুর এলএম পাইলট উচ্চবিদ্যালয়, রায়পুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, এমএম কাদের একাডেমি, লুধুয়া এমএম উচ্চবিদ্যালয়, চরপাতা মুজিবুল হক একাডেমি, মোল্লারহাট উচ্চবিদ্যালয়, চরলক্ষ্মী জনতা উচ্চবিদ্যালয়, রাখালিয়া উচ্চবিদ্যালয়, বামনী আদর্শ উচ্চবিদ্যালয়, কেএস পাবলিক উচ্চবিদ্যালয় ও রহমানিয়া উচ্চবিদ্যালয়। পাটগ্রাম (লালমনিরহাট): উৎসবের উদ্বোধন করে শপথবাক্য পাঠ করান পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আবদুল গণি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক। আরও বক্তব্য দেন পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী, গ্রামীণফোনের রংপুর অঞ্চলের ব্যবস্থাপক আবু বকর সিদ্দীকি, প্রথম আলোর পাটগ্রাম প্রতিনিধি এ বি সফিউল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাটগ্রাম বন্ধুসভার সায়েদুল ইসলাম।উৎসবে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে: সরকারি জসমুদ্দিন কাজী আবদুল গণি ডিগ্রি কলেজ, পাটগ্রাম মহিলা কলেজ, পাটগ্রাম আদর্শ কলেজ, পাটগ্রাম তারকনাথ উচ্চবিদ্যালয়, সরকারি হুজুরউদ্দিন বালিকা বিদ্যালয়, দহগ্রাম উচ্চবিদ্যালয়, পাটগ্রাম পৌর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, পাটগ্রাম বিএম কলেজ, পাটগ্রাম আহাতুল্ল্যা সিনিয়র মাদ্রাসা, পাটগ্রাম ইসলামী আদর্শ উচ্চবিদ্যালয়, মির্জারকোট হাজি মহিমুদ্দিন জুনিয়র বিদ্যালয়, বুড়িমারী হাসর উদ্দিন উচ্চবিদ্যালয়, বুড়িমারী নাসির উদ্দিন কলেজ, পানবাড়ি উচ্চবিদ্যালয়, বাউড়া পূর্ণ চাঁদ ভুতরিয়া কলেজ ও কচুয়ারপার উচ্চবিদ্যালয়। উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় পাটগ্রাম পৌর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র শাহনেওয়াজ খান।আজ উৎসব দুই জায়গায়: আজ সোমবার উৎসব হবে টাঙ্গাইলের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ ও ঝিনাইদহের মুক্তিযোদ্ধা মশিউর রহমান ডিগ্রি কলেজে।