‘জেলি বিন’ দেখাল গুগল
আইসক্রিম স্যান্ডউইচ পর অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ হিসেবে শিগগিরই ‘জেলি বিন’ উন্মুক্ত করছে গুগল। এক খবরে এ তথ্য জানিয়েছে ম্যাশেবল।গুগল অ্যান্ড্রয়েড ৪.১ সংস্করণটির নাম দিয়েছে ‘জেলি বিন’। এর আগে অ্যান্ড্রয়েড ৫.০ সংস্করণটির নাম ‘জেলি বিন’ হতে পারে বলে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে গুজব ছড়িয়েছিল।‘গুগল প্লে’ নামে গুগলের অ্যাপ্লিকেশন স্টোরে গ্যালাক্সি নেক্সাস এইচএসপিএ+ নামের মোবাইলটির সঙ্গে জেলি বিন সংস্করণটির তথ্য প্রকাশ করলেও পরবর্তীতে সে তথ্য সরিয়ে ফেলেছিল গুগল। কিন্তু তার আগে ড্রয়েড লাইফ নামে একটি ব্লগ সাইটে এ-বিষয়ক তথ্য প্রকাশিত হয়। সেখানে জেলিবিনযুক্ত স্মার্টফোনটির দাম দেখানো হয়েছিল ৪০৯ ডলার।যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জুন মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে গুগল আই/ও সম্মেলন। জানা গেছে, এই সম্মেলনে ‘জেলি বিন’ বিষয়ে বিস্তারিত জানাতে পারে গুগল।উল্লেখ্য, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণের (৪.০) নাম আইসক্রিম স্যান্ডউইচ। এর আগে অ্যান্ড্রয়েডের দুটি সংস্করণের নাম জিঞ্জারব্রেড ও হানিকম্ব রেখেছিল গুগল। জেলি বিনের পরবর্তী সংস্করণ হতে পারে ‘কি লেমন পাই’।