‘জ্ঞানার্জনের জন্য ইন্টারনেটের মহাসড়কে উঠতেই হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্যই জ্ঞান। যার কাছে যত তথ্য, তার জ্ঞান তত সমৃদ্ধ। এ ক্ষেত্রে ইন্টারনেট বিশেষ ভূমিকা রাখতে পারে। ইন্টারনেট হলো মহা মহাসড়ক। জ্ঞানার্জনের জন্য এই মহাসড়কে উঠতেই হবে।’গতকাল রোববার গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. এলিয়াছ হোসেন।‘এসো পৃথিবীর পাঠশালায়...’—বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আহ্বান জানিয়ে গতকাল ইন্টারনেট উৎসব হয় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে। এগুলো হলো: সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, নারায়ণগঞ্জ হাইস্কুল, কুমিল্লার লাকসামের এ মালেক ইনস্টিটিউশন (রেলওয়ে হাইস্কুল), সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া উচ্চবিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ।সকালে প্রতিটি কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। প্রতিটি কেন্দ্রে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্যে ১০ জনকে আই-জিনিয়াস প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে আই-জিনিয়াস নির্বাচিত হয়ে একজন পায় পদক ও প্রথম আলোর উপহার। অন্য নয়জনকে দেওয়া হয় ক্রেস্ট। উৎসবের কেন্দ্রপ্রধানকে দেওয়া হয় একটি ঘড়ি ও প্রথম আলোর লোগোসংবলিত একটি মগ।যেসব শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি, তাদের জন্য ছিল হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর ও এক্সপেরিয়েন্স জোন। কেন্দ্রগুলোতে ছিল প্রথম আলো, গ্রামীণফোন, নকিয়া, ফেসবুকসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের স্টল।প্রতিনিধিদের পাঠানো উৎসবের খবর:মাগুরা: উৎসবে শপথবাক্য পাঠ করান মাগুরা বন্ধুসভার উপদেষ্টা শিক্ষাবিদ মো. মফুজার রহমান। বক্তব্য দেন গ্রামীণফোনের কর্মকর্তা কাজী মাইনুল আলম ও মাগুরা বন্ধুসভার সভাপতি খান শফিউল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন মাগুরা বন্ধুসভার আলিমুজ্জামান।বৃষ্টির মধ্যেই গতকাল উৎসবে যোগ দেয় মাগুরার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষার্থী। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা সরকারি মহিলা কলেজ, মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয়, মাগুরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মাগুরা টেকনিক্যাল স্কুল ও কলেজ, মাগুরা এজি একাডেমি, মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়, নিজনান্দুয়ালী ডিইউ উচ্চবিদ্যালয়, মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুল, শ্রীপুর ডিগ্রি কলেজ ও লাঙ্গলবাঁধ আদিল উদ্দিন ডিগ্রি কলেজ। উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণীর ছাত্র নাগিব মাহফুজ। প্রতিক্রিয়ায় সে বলে, ‘ইন্টারনেট উৎসব নতুন আলোর পথ দেখাল। ইন্টারনেটের ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে নিজে বদলে যাব এবং দেশকে একদিন বদলে দেব।’লাকসাম: ‘আমার সব আঁধার কেটে গেছে। আত্মবিশ্বাস বেড়ে গেছে বহুগুণ। আমি এবার স্বপ্ন দেখছি বিশ্বজয়ের।’ কথাগুলো লাকসামের আই-জিনিয়াস মো. জোনায়েদ হোসেন চৌধুরীর। সে লাকসামের নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র।এর আগে উৎসবের উদ্বোধন করেন ওই কলেজের উপাধ্যক্ষ নারায়ণ চক্রবর্তী। শপথবাক্য পাঠ করান আজগরা হাজী আলতাপ আলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তপন চন্দ্র সাহা।বন্ধুসভার নারীবিষয়ক সম্পাদক ফারজানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহগীর আলম, লাকসাম এ মালেক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, গ্রামীণফোনের চাঁদপুর অঞ্চলের ব্যবস্থাপক মো. আহসান হাবীব, প্রথম আলোর লাকসাম প্রতিনিধি মুজিবুর রহমান, লাকসাম বন্ধুসভার সভাপতি মো. রবিউল হোসেন। উৎসবে উপজেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো: লাকসাম এ মালেক ইনস্টিটিউশন, নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ, মুদাফরগঞ্জ এএন স্কুল ও কলেজ, লাকসাম মডেল কলেজ, নুরুল আমিন মজুমদার ডিগ্রি কলেজ, নওয়াব ফয়েজুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চবিদ্যালয়, গণ-উদ্যোগ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, আজগরা হাজী আলতাপ আলী উচ্চবিদ্যালয় ও কলেজ, লাকসাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, উত্তরদা উচ্চবিদ্যালয়, নরপাটি বহুমুখী উচ্চবিদ্যালয়, জালাল মেমোরিয়াল উচ্চবিদ্যালয়, গোবিন্দপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়, আল আমিন ইনস্টিটিউট, শ্রীয়াং আলহাজ ছিদ্দিকুর রহমান উচ্চবিদ্যালয়, ইছাপুরা সেন্ট্রাল উচ্চবিদ্যালয়, লাকসাম পাইলট উচ্চবিদ্যালয়, রাজাপুর উচ্চবিদ্যালয়, বরইগাঁও বালিকা উচ্চবিদ্যালয়, জ্যোতিপাল মহাথের বৌদ্ধ উচ্চবিদ্যালয় এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।রায়গঞ্জ: সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই উৎসব শুরু হয়। ধানগড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার উদ্বোধন করে শপথবাক্য পাঠ করান। বক্তব্য দেন গ্রামীণফোনের নওগাঁ অঞ্চলের ব্যবস্থাপক মেহেদী মাহমুদুল হক, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছাকমান আলী, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম, রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ফিরোজা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বন্ধুসভার নাহিদ মণ্ডল। উৎসবে রায়গঞ্জ উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী যোগ দেয়। প্র্রতিষ্ঠানগুলো হলো: ধানগড়া উচ্চবিদ্যালয়, ধানগড়া মহিলা কলেজ, উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়, চান্দাইকোনা উচ্চবিদ্যালয়, রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়, রৌহা এইচজিবিএল উচ্চবিদ্যালয়, সুবর্ণগাতী উচ্চবিদ্যালয়, পাঙ্গাসী লায়লা-মিজান স্কুল অ্যান্ড কলেজ, হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চবিদ্যালয়, গ্রামপাঙ্গাসী বালিকা উচ্চবিদ্যালয়, বেগম নুরুননাহার তর্কবাগীশ কলেজ, চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজ, নিমগাছী কলেজ, রায়গঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এবং ধানগড়া ফাজিল সিনিয়র মাদ্রাসা। আই-জিনিয়াস নির্বাচিত হয় ধানগড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র মো. ইমরান নাজির। সাতক্ষীরা: ‘ইন্টারনেটের মাধ্যমে শুধু দেশ নয়, বিশ্বকে জানার পাশাপাশি জয় করাও সম্ভব।’ কথাগুলো সাতক্ষীরার আই-জিনিয়াস অনন্যা প্রভা ইসলামের। সে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী।সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। শপথবাক্য পাঠ করান সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ দিলারা বেগম। তিনি বলেন, ‘প্রযুক্তিই দেশকে বদলে দেবে। এ জন্য ইন্টারনেটের ব্যবহার জানার বিকল্প নেই।’অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ শরীফ জাহাঙ্গীর আতীক, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক অমিতাভ দাস, সাতক্ষীরায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি ও বন্ধুসভার সদস্য তামান্না রিফাত আরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা বন্ধুসভার সাবেক সভাপতি বরুণ ব্যানার্জি ও গ্রামীণফোনের কর্মকর্তা শাহিন তানভীর আলম।উৎসবে যোগ দেয় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানগুলো হলো: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ, সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সাতক্ষীরা পুলিশ লাইন উচ্চবিদ্যালয়, সাতক্ষীরা নাবারুণ বালিকা বিদ্যালয়, টাউন গার্লস স্কুল, পিএন বহুমুখী উচ্চবিদ্যালয়, কারিমা মাধ্যমিক বিদ্যালয়, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়, পল্লীমঙ্গল স্কুল ও কলেজ, পলাশপোল উচ্চবিদ্যালয়, লাবসা টেকনিক্যাল ইনস্টিটিউট ও ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ। নারায়ণগঞ্জ: উৎসবের উদ্বোধন শেষে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমল কান্তি সাহা। তিনি বলেন, ‘অনেক গুরুত্বপূর্ণ তথ্যই আজ আমরা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে পেতে পারি।’আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুহু সুফি, প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি আহসান সাদিক। প্রতিযোগিতা পরিচালনা করেন গ্রামীণফোনের কর্মকর্তা জাহিদুল ইসলাম ও মিরাজুজ জামান। উৎসবে যোগ দেয় নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ, আইডিয়াল স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বন্দর বিএম ইউনিয়ন উচ্চবিদ্যালয়, আদর্শ স্কুল, মর্গ্যান বালিকা বিদ্যালয়, আইটি সরকারি উচ্চবিদ্যালয়, গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজ, এবিসি ইন্টান্যাশনাল স্কুল, অ্যারিবস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ।উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আরিফুর রহমান খান। সে গত বছরও আই-জিনিয়াস নির্বাচিত হয়।এ বছর সারা দেশে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব করা হচ্ছে। গ্রামীণফোন ও প্রথম আলোর যৌথ আয়োজনে এ উৎসবের সহযোগী হিসেবে রয়েছে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। সহায়তা দিচ্ছে গুগল, অপেরা, নকিয়া, ফেসবুক, চ্যানেল আই ও রেডিও ফুর্তি। উৎসবের ব্যবস্থাপনায় সহযোগিতা করছে এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লিমিটেড। সার্বিক সহযোগিতায় রয়েছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।আজ উৎসব তিন স্থানে: আজ সোমবার ইন্টারনেট উৎসব হবে তিন স্থানে। এগুলো হলো: ঢাকার পোগোজ স্কুল, ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ফরিদপুর জিলা স্কুল।