‘টার্মিনেটর’ তৈরি করছে ডারপা
ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্টস এজেন্সির (ডারপা) গবেষকেরা বন্ধুবত্সল রোবট তৈরির এক পরিকল্পনা করেছেন। টার্মিনেটর চলচ্চিত্রে দেখানো রোবটের মতো এ রোবটটি দুর্যোগ ব্যবস্থাপনায় কাজে লাগবে। এক খবরে বিবিসি জানিয়েছে, দুর্যোগ-কবলিত এলাকায় এই রোবট বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে দুর্গতদের সাহায্য করতে সক্ষম হবে।টার্মিনেটর চলচ্চিত্রে রোবট যেভাবে গাড়ি চালিয়ে, যন্ত্রপাতি ব্যবহার করে বুদ্ধিমত্তার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করে, ঠিক এমনই রোবট তৈরির চেষ্টা করছেন গবেষকেরা। আর এই প্রকল্পে ২০ লাখ ডলার পুরস্কারও ঘোষণাও করেছে পেন্টাগন।পরবর্তী প্রজন্মের রোবট তৈরির জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছে ডারপা। অক্টোবরে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পারে এবং মানুষের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার করতে পারে এমন রোবট তৈরি করতে হবে অংশগ্রহণকারীদের। ডারপা আশা করছে, রোবট নিয়ে কাজ করছেন এমন গবেষকেরা ছাড়াও সফটওয়্যার. ভিডিও গেম নির্মাতারাও এ ক্ষেত্রে এগিয়ে আসবেন।