‘ডিইউআইটিএস-স্যামসাং ক্যাম্পাস আইটি ফেস্ট ২০১২’ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের মেধাবিকাশের উদ্যোগ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ ১১ জুলাই থেকে শুরু হয়েছে ২ দিন ব্যাপী ডিইউআইটিএস-স্যামসাং ক্যাম্পাস আইটি ফেস্ট ২০১২। এ উত্সবের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এবং স্যামসাং ঢাকা অফিসের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন, স্যামসাং কর্মকর্তা এনামুল হক ও মাহমুদ বি কাইয়ুম, স্মার্ট টেকনোলজিসের স্যামসাংয়ের ব্র্যান্ড ম্যানেজার কাজী একরামুল গনি।দেশের মোট ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ উত্সবে অংশগ্রহণ করছেন। এর আয়োজক ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি (ডিইউআইটিএস) এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে স্যামসাং।এ আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিপণ্য প্রদর্শন, সেমিনার, গেম শো, প্রযুক্তি ভিত্তিক ব্যবসা পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে হাজির হয়েছেন শিক্ষার্থীরা। উত্সবে প্রযুক্তি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা এবং প্রযুক্তি কর্মশালাও রয়েছে।উত্সবের শ্লোগান হচ্ছে-‘আইটি এনাবলড ক্যাম্পাস ফর বেটার এডুকেশন’।উক্ত অনুষ্ঠানে স্যামসাং পণ্যের যেকোনো সমস্যার তাত্ক্ষণিক সমাধানের জন্য একটি সাময়িক সার্ভিস সেন্টারে সেবা পাওয়া যাবে।