'ডিজিটাল আইসিটি অ্যাওয়ার্ড' পাচ্ছেন ২১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল আইসিটি মেলা ২০১৬-এর লোগো
ডিজিটাল আইসিটি মেলা ২০১৬-এর লোগো

ঢাকার কম্পিউটার মার্কেট এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে আয়োজিত ‘ডিজিটাল আইসিটি মেলা ২০১৬’ এর পর্দা নামছে আগামীকাল সোমবার। মেলার শেষদিন সন্ধ্যা ৬টায় তথ্য-প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় ২১ জনকে সংবর্ধনা দেবে মেলার আয়োজকেরা। কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি মেলার আয়োজক। মেলার গোল্ড স্পনসর এইচপি, আসুস, স্যামসাং ও লেনোভো। সিলভার স্পনসর লজিটেক এবং এম এস আই। এ ছাড়া স্পনসর হিসেবে আছে টিপি লিংক, রেপো এবং ইসেট।
কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহেসান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমাদের এই মেলার আয়োজন। আমাদের এই মেলার শেষদিন আগামীকাল বিকালে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখা ২১ জনকে সংবর্ধনা দেওয়া হবে। তাঁদের হাতে তুলে দেওয়া হবে ক্রেস্ট।’
‘ডিজিটাল আইসিটি মেলা ২০১৬’ সম্মান পাবেন—জামিলুর রেজা চৌধুরী (তথ্যপ্রযুক্তিবিদ), মোহাম্মদ নুরুল ইসলাম (মরণোত্তর, জ্যেষ্ঠ ব্যবসায়ী), আব্দুল কাদের (মরণোত্তর, তথ্যপ্রযুক্তি সাংবাদিকতা), মোহাম্মদ আজিজুল হক (জ্যেষ্ঠ ব্যবসায়ী), শেখ আব্দুল আজিজ (জ্যেষ্ঠ ব্যবসায়ী), সাইদ এম কামাল (সাবেক সভাপতি, বিসিএস), সাজাদ্দ হোসেন (সাবেক সভাপতি, বিসিএস), মোস্তাফা জব্বার (সাবেক সভাপতি, বিসিএস), আফতাব উল ইসলাম (সাবেক সভাপতি, বিসিএস), আব্দুলাহ এইচ কাফী (সাবেক সভাপতি, বিসিএস), মো. সবুর খান (সাবেক সভাপতি, বিসিএস), এস এম ইকবাল (সাবেক সভাপতি, বিসিএস), ফয়েজ উল্যাহ খান (সাবেক সভাপতি, বিসিএস), এ এইচ এম মাহফুজুল আরিফ (সভাপতি, বিসিএস), আক্তারুজ্জামান মনজু (সাবেক সভাপতি, আইএসপিএবি), মাহাবুব জামান (সাবেক সভাপতি, বেসিস), এ এস এম আব্দুল ফাত্তাহ (সফল ব্যবসায়ী ও সংগঠক), আহমেদ হাসান জুয়েল (সফল ব্যবসায়ী ও সংগঠক), মোহাম্মদ জহির উল ইসলাম (সফল ব্যবসায়ী ও সংগঠক), ভূইয়া মোহাম্মদ ইনাম লেলিন (তথ্যপ্রযুক্তি সাংবাদিক) ও পল্লব মোহাইমেন (তথ্যপ্রযুক্তি সাংবাদিক)
‘ভিশন টু সার্ভ গো উইথ আইসিটি’ স্লোগানে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬’ নামের ছয় দিনের এ মেলা শেষ হবে কাল সোমবার।