'ডি' ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ সামাজিক বিজ্ঞান অনুষদের (‘ডি’ ইউনিট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ৫৪০টি আসনের বিপরীতে (মানবিক-৩৮৫টি, বিজ্ঞান-৯৫টি, বাণিজ্য ও অন্যান্য-৬০টি) চার হাজার ২১৪ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মানবিক বিভাগে দুই হাজার ৩৭, বিজ্ঞানে এক হাজার ৩১০ এবং বাণিজ্য ও অন্যান্যে ৮৬৭ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে  (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ৫৪০টি আসনের বিপরীতে ৫৪ হাজার ৯১৩ জন শিক্ষার্থী আবেদন করেন। এতে প্রতি আসনে ১০২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।