‘দেখা’ ও ‘স্পর্শে’ অ্যাপলের আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল ৭ মার্চ বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করছে। স্যান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত এ অনুষ্ঠানের জন্য সংবাদমাধ্যমকে আমন্ত্রণপত্র বিলি করছে প্রতিষ্ঠানটি। আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের স্থান ও সময়ের তথ্য ছাড়াও একটি বাক্য লেখা রয়েছে। এ বাক্যটি হচ্ছে ‘উই হ্যাভ সামথিং ইউ রিয়েলি নিড টু সি অ্যান্ড টাচ।’ অর্থাত্ ‘আমাদের কাছে এমন কিছু রয়েছে যা তোমাদের দেখা স্পর্শের প্রয়োজন।’ প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক খবরে এ তথ্য দিয়েছে।অ্যাপলের আমন্ত্রণপত্র পাওয়ার পর প্রযুক্তিবিদেরা বিশ্লেষণ করে জানিয়েছেন, অ্যাপল আইপ্যাডের তৃতীয় সংস্করণটির ঘোষণা দেবে এবারের অনুষ্ঠানে। অবশ্য অ্যাপল টিভি আনছে এমন গুজবও রটেছে।তবে, অ্যাপলের আমন্ত্রণপত্রে লেখা ‘টু সি অ্যান্ড টাচ’ বিশ্লেষণ করে প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ‘রেটিনা ডিসপ্লে-যুক্ত আইপ্যাড ৩’ আনছে অ্যাপল। যেখানে দেখা আর স্পর্শ এ দুই প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে অ্যাপল।