‘দেশে গ্যালাক্সি এস ৩ ক্রেতাদের বয়স মূলত ২৫-৪০’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোন বাজারে বর্তমানে শীর্ষে অবস্থান করছে স্যামসাং। বাংলাদেশের বাজারেও স্যামসাং বিভিন্ন ধরনের পণ্যের ব্যবসা করছে। স্যামসাংয়ের সর্বশেষ পণ্য হিসেবে ১৪ জুন দেশের বাজারে এসেছে স্যামসাং গ্যালাক্সি এস ৩ স্মার্টফোন। আন্তর্জাতিক বাজারে এ স্মার্টফোনটি জুলাই মাস নাগাদ এক কোটি ইউনিট বিক্রি করার আশা করছে স্যামসাং। বাংলাদেশে স্যামসাংয়ের স্মার্টফোনের ভবিষ্যত্ ব্যবসা, সেবা ও প্রযুক্তিপণ্যের মান নিয়ে প্রথম আলো ডটকমকে একটি সাক্ষাত্কার দিয়েছেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের হেড অফ মোবাইল হাসান মেহদি।প্রশ্ন: সাড়ে ৬৭ হাজার টাকা দামের মোবাইল ফোন গ্যালাক্সি এস ৩। এর ক্রেতা কারা?উত্তর: বাংলাদেশে এখন পর্যন্ত গ্যালাক্সি এসথ্রির জন্য আশাতীত সাড়া পাওয়া গেছে। ব্যবহার ও উপভোগ্যতা নিয়ে গ্রাহকেরাও বেশ সন্তুষ্ট। আর সব ধরনের গ্রাহকেরাই এই হ্যান্ডসেটটি কিনছে বা কেনার আগ্রহ প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত বিক্রি হওয়া হ্যান্ডসেটগুলোর ক্রেতাদের বয়স মূলত ২৫-৪০ এর মধ্যে।প্র: আগামী কয়েক বছরে বাংলাদেশে কী ধরনের ব্যবসা করার পরিকল্পনা করেছে স্যামসাং?উ: স্যামসাংয়ের ভবিষ্যত্ কার্যক্রম পুরোটাই স্মার্টফোন-ভিত্তিক। প্রথমত বিশ্বজুড়ে স্মার্টফোনের চাহিদা বাড়ছে এবং বাংলাদেশেও এর ব্যবহার প্রচুর পরিমাণে বাড়ছে অর্থাত্ স্মার্টফোন আগ্রাসী হয়ে উঠছে। আর দ্বিতীয়ত বর্তমান যুগে ডেটা-ভিত্তিক ব্যবহার বৃদ্ধি পাওয়ায় স্মার্টফোনের কোনো বিকল্প নেই। স্যামসাংয়ের উন্নত গবেষণা ব্যবস্থার জন্য সব সময়ই অত্যাধুনিক এবং চাহিদা অনুযায়ী পণ্য আমরা গ্রাহকদের জন্য আনতে পারব।প্র: ব্র্যান্ড হিসেবে স্যামসাং বাংলাদেশে কেমন করছে?উ: বাংলাদেশে স্যামসাংয়ের কার্যক্রম তুলনামূলকভাবে নতুন। সামগ্রিকভাবে পুরো বাজারের ১০ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে স্যামসাংয়ের। তবে শীর্ষস্থান অর্জন করার চেয়ে প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হচ্ছে গুণগত মানসম্পন্ন পণ্যের মাধ্যমে গ্রাহক সেবা অর্জন করা। তবে বাংলাদেশের অধিকাংশ মোবাইল গ্রাহকই স্বল্প আয়ে জীবনযাপন করে। আর সে জন্য স্বল্পমূল্যের নন-ব্র্যান্ড ফোনগুলো বেশ জনপ্রিয়। তবে বেশির ভাগ ক্ষেত্রে এই ফোনগুলো মানসম্মত হয় না। স্যামসাং কোনোভাবেই মানের ব্যাপারে আপস করতে রাজি নয়।প্র: স্যামসাংয়ের পণ্য বাংলাদেশের মানুষ ব্যবহার করতে কতটা আগ্রহী, তার কোনো তথ্য কি আছে?উ: বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে স্যামসাং এখন ১ নম্বর স্থান অধিকার করেছে। তবে শীর্ষস্থান অধিকার করা প্রতিষ্ঠানটির লক্ষ্য কোনো দিনই ছিল না। বরং গুণমান রক্ষা করে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করাটাই সব সময় অগ্রাধিকার পায়। এর মাধ্যমেই যদি শীর্ষস্থান অধিকার করা সম্ভব হয়, তাহলে স্যামসাংয়ের কাছে সেটাই কাম্য। বাংলাদেশেও আমাদের মতাদর্শ সে রকমই। বিশ্বব্যাপী উন্নত মানের কারণে স্যামসাংয়ের পণ্য গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং বাংলাদেশেও ভবিষ্যত্ বেশ আশাব্যঞ্জক।প্র: বাজারে স্যামসাং পণ্যের শেয়ার কত?উ: স্যামসাংয়ের তিন ধরনের ফোন রয়েছে। স্মার্টফোন, টাচফোন ও বারফোন। স্যামসাংয়ের সামগ্রিক বিক্রির ৪০ শতাংশ স্মার্টফোন, ২৫-৩০ শতাংশ টাচফোন এবং বাকি ৩০ শতাংশ বারফোন। স্যামসাংয়ের পণ্যগুলোর মূল্য ঠিক করা হয় পণ্যের মান অনুযায়ী। মূল্যের দিক থেকে সবচেয়ে বেশি থেকে কম হয় যথাক্রমে স্মার্টফোন, টাচফোন ও বারফোন। তবে আশার দিক হচ্ছে বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের মার্কেট শেয়ার ১০ শতাংশ হলেও স্মার্টফোনের ক্ষেত্রে মার্কেট শেয়ার ৩০ শতাংশ।প্র: গ্রাহক সেবার দিক থেকে স্যামসাং কী করছে?উ: কাস্টমার সার্ভিসের দিক থেকে স্যামসাংয়ের এগিয়ে যাওয়ার এখনো অনেক সুযোগ রয়েছে। তবে সেবা এমন একটি খাত, যেখানে সন্তুষ্টির কোনো শেষ নেই। এটা একদিক থেকে ভালো কারণ সে ক্ষেত্রে সব সময় গ্রাহক চাহিদা সম্পর্কে ধারণা রাখা সম্ভব হয়। বর্তমানে সারা দেশজুড়ে স্যামসাংয়ের ১২টি কাস্টমার কেয়ার সেন্টার এবং ১২টি কালেকশন পয়েন্ট রয়েছে। তবে আমাদের লক্ষ্য হচ্ছে যেন সব ব্র্যান্ড শপেই গ্রাহক সেবা প্রদান করা সম্ভব হয়।প্র: স্যামসাং কেন কিনবে ক্রেতারা?উ: স্যামসাংয়ের জনপ্রিয়তার প্রধান কারণই হচ্ছে এর গুণ ও মানের নিশ্চয়তা। শুধু অভ্যন্তরীণ গুলমানই নয়, ফোনগুলোর ডিজাইন, নির্ভরযোগ্যতা ও টেকসই হওয়ার নিশ্চয়তাও বেশ উল্লেখযোগ্য অংশ। তবে স্মার্টফোনগুলোতে এর সঙ্গে যুক্ত হচ্ছে ভবিষ্যত্-ভিত্তিক ফিচার বা স্যামসাংয়ের ভাষায় ‘ইনটুইটিভ ফিচার’। এর অর্থ হচ্ছে, ফোনগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যেন সেগুলো গ্রাহকদের ব্যবহারের ধরন বুঝতে পেরে সেই অনুযায়ী সেবা প্রদান করবে। স্যামসাং সব সময় দীর্ঘস্থায়ী সেবা প্রদানের পরিকল্পনা করে সেবা প্রদান করে। শুধু বিক্রি বাড়ানোর জন্য স্বল্পকালীন চাহিদার চমকপ্রদ ফিচারের ফোন এনে কিংবা প্রমোশনাল অফার নিয়ে আসার পক্ষপাতী নয় এই প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের বেশির ভাগ হ্যান্ডসেটই তৈরি করা হয় মানবিক চাহিদার ওপর ভিত্তি করে।প্র: স্যামসাং স্মার্টফোনের দাম তুলনামূলকভাবে বেশি। গ্রাহকদের জন্য এবারের ঈদে কোনো ছাড় বা কোনো সুযোগ দেওয়ার পরিকল্পনা কি স্যামসাং করেছে?উ: স্যামসাংয়ের জনপ্রিয় হ্যান্ডসেট মডেলগুলো নিয়ে প্রমোশনাল অফার নিয়ে আসার কিছু পরিকল্পনা রয়েছে। তবে আবারও বলতে হয় যে শুধু বিক্রি বাড়ানোর জন্য স্বল্পকালীন প্রমোশনাল অফার নিয়ে আসার পক্ষপাতী নয় প্রতিষ্ঠানটি। যেকোনো কার্যক্রমই পরিচালনা করা হবে গ্রাহক চাহিদার ওপর ভিত্তি করে।