'দ্য বব্স' প্রতিযোগিতার ভোট গ্রহণ শুরু
জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের ‘দ্য বব্স-বেস্ট অব অনলাইন অ্যাক্টিভিটি’ অ্যাওয়ার্ডের চূড়ান্ত প্রতিযোগীদের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের ১৩টি ভাষার প্রতিযোগীদের সঙ্গে বাংলা ভাষার চার প্রতিদ্বন্দ্বী রয়েছে৷
চলতি বছর দ্য বব্স প্রতিযোগিতার জন্য ২ হাজার ৩০০-এর বেশি মনোনয়ন জমা পড়ে। যাচাই-বাছাইয়ের পর দ্য বব্স-এর আন্তর্জাতিক জুরিমণ্ডলী ১৪টি ভাষার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের বাছাই করেন৷ বাংলা ভাষার যেসব প্রতিদ্বন্দ্বী মিশ্র ভাষা বিভাগগুলোতে রয়েছে, তারা হচ্ছে সামাজিক পরিবর্তন বিভাগে ‘সুন্দরবন বাঁচাও’ আন্দোলন, প্রগতির জন্য প্রযুক্তি বিভাগে ‘মায়া অ্যাপ’, নাগরিক সাংবাদিকতা বিভাগে ‘রেজরস এজ ভিডিও’ তথ্যচিত্র এবং শিল্প ও সংস্কৃতি বিভাগে জিএমবি আকাশের ইনস্টাগ্রাম পাতা।
এ ছাড়া বাংলা ভাষা বিভাগে রয়েছে পাঁচটি ব্লগ। এগুলো হচ্ছে ইস্টিশন ব্লগ, জার্মান প্রবাসে, ইতুর ব্লগ, অগ্নি সারথির ব্লগ এবং প্রবীর বিধানের ব্লগ। ২ মে পর্যন্ত তাদের অনলাইনে ভোট দেওয়া যাবে৷ ভোট দিতে thebobs.com/bengali ঠিকানায় ভিজিট করতে হবে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক হ্যাশট্যাগ হচ্ছে #thebobs16৷
বিজ্ঞপ্তি