‘পরিবেশবান্ধব’ পণ্যে ফিরল অ্যাপল! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশবান্ধব পণ্যতালিকা থেকে নিজেদের নাম সরিয়ে নিতে চেয়েছিল বিশ্বের অন্যতম প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। কিন্তু পরিবেশবান্ধব বিভিন্ন সংস্থা ও ক্রেতার অভিযোগের পর নিজেদের ভুল স্বীকার করে সপ্তাহ না পেরোতে আবারও পরিবেশবান্ধব পণ্য শনাক্তকারী সংস্থার পাশে ভিড়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।গ্রিন বা পরিবেশবান্ধব পণ্যের তালিকা থেকে নিজেদের সরিয়ে নেওয়াটা ভুল হয়েছিল বলে জানিয়ে অ্যাপলের ওয়েবসাইটে এ ভুল স্বীকার করা হয়েছে। পাশাপাশি ইলেকট্রনিক পণ্যের জন্য পরিবেশবান্ধব হিসেবে যে প্রতিষ্ঠান স্বীকৃতি দেয়, সেই ইলেকট্রনিক প্রোডাক্ট এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট টুল (ইপিইএটি) নামের সংস্থাটির সঙ্গে আবারও নিজেদের যুক্ত করারও ইঙ্গিত দিয়েছেন অ্যাপলের কর্মকর্তারা।এক খবরে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইলেকট্রনিক প্রোডাক্ট এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট টুল (ইপিইএটি) নামের সংস্থাটির সঙ্গে সম্পর্ক ত্যাগ করার পর সানফ্রান্সিসকো শহরের কর্মকর্তারা বিভিন্ন সংস্থাকে অ্যাপলের পণ্য বর্জনের নির্দেশ দেন।ইপিইএটি সংস্থাটির সঙ্গে বিভিন্ন ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান, পরামর্শক প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন সংস্থা জড়িত। সংস্থাটি ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে পরিবেশবান্ধব পণ্য হিসেবে একটি মান দাঁড় করায়। এ সংস্থাটির নীতি অনুসারে পরিবেশবান্ধব পণ্য তৈরির ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে রিসাইকেলে জোর দিতে হয়। কিন্তু অ্যাপলের নকশার সঙ্গে ইপিইএটির মান না মেলায় এ সংস্থা থেকে বেরিয়ে যেতে চেয়েছিল তারা। মোট ৩৯টি পণ্য থেকে ইপিইএটির দেওয়া পরিবেশবান্ধব পণ্যের স্বীকৃতি সরাতে চেয়েছিল অ্যাপল।