‘পাবলিক চ্যাট রুম’ বন্ধ করছে ইয়াহু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াহু মেসেঞ্জারে বহুল ব্যবহূত পাবলিক চ্যাট রুম ফিচারটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু কর্তৃপক্ষ। এক ব্লগ পোস্টে পাবলিক চ্যাট রুম ফিচারটি পরিবর্তন করাসহ বেশ কিছু ফিচার সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে ইয়াহু। এ ফিচারটি বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে ইয়াহু জানিয়েছে, পাবলিক চ্যাট রুম ফিচারটি ইয়াহুর জন্য তেমন কোনো কাজে আসছে না। বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, ২০০৫ সালের পর থেকেই চ্যাট রুম ফিচারটি নিয়ে সমালোচনার মুখে পড়েছিল ইয়াহু। এ চ্যাট রুমে অল্পবয়সীরাও যৌন বিষয় নিয়ে চ্যাট করত বলে অভিযোগ ওঠে।ইয়াহু জানিয়েছে, পাবলিক চ্যাট রুম, পিংবক্স ও উইন্ডোজ লাইভ মেসেঞ্জার সুবিধা ১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে। এছাড়া চ্যাট সেবার অন্যান্য ফিচারগুলো জানুয়ারি মাস নাগাদ বন্ধ করার পরিকল্পনার কথাও জানিয়েছে ইয়াহু।ইয়াহুর ভাষ্য, কিছু সময় প্রতিষ্ঠানকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এ সিদ্ধান্ত নেওয়ার ফলে ইয়াহুকে আরও আকর্ষণীয় এবং ইয়াহুতে সময় কাটানোর মজার বিষয় তৈরির দিকে মনোযোগ দেওয়া সম্ভব হবে। ভবিষ্যতে এর মূল পণ্যের দিকে নজর দিতেই ইয়াহু এ সিদ্ধান্ত নিচ্ছে।প্রসঙ্গত, অনলাইন মেসেজ টুল হিসেবে ১৯৯৮ সালে চালু হয় ইয়াহু মেসেঞ্জার। শুরুর দিকে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এ সার্ভিসটি। ২০০৫ সালে বেশ কয়েকটি চ্যাট রুম বন্ধ করে দিয়েছিল ইয়াহু।