‘পাসকোড’ হবে ছবি!
আইফোন ও আইপ্যাডে পাসওয়ার্ড ব্যবস্থা হিসেবে ইমেজ রিকগনিশন বা ছবি শনাক্তকরণ পদ্ধতি যুক্ত করতে পারে অ্যাপল। বর্তমানে আইফোন ও আইপ্যাডে পাসকোডের মাধ্যমে আনলক করার পদ্ধতির বদলে ইমেজ রিকগনিশন বা ছবি শনাক্তকরণ পদ্ধতি যুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।২০১১ সালে পাসকোডের নতুন পদ্ধতিটির পেটেন্ট আবেদন করেছিল অ্যাপল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস সম্প্রতি অ্যাপলের এ পেটেন্ট সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। পাসকোডের নতুন পদ্ধতিতে আইফোন বা আইপ্যাড ব্যবহারকারী পাসওয়ার্ড হিসেবে কয়েকজনের ছবি নির্বাচিত করে রাখতে পারবেন। টাচস্ক্রিন ডিভাইসে এ ছবিগুলো মেলাতে পারলেই তবে ফোনের লক খুলবে। টাচ পদ্ধতি ছাড়াও কণ্ঠস্বর শনাক্তকরণ প্রযুক্তির সাহায্যেও লক খোলার ব্যবস্থা রাখছে অ্যাপল। চার সংখ্যার পাসওয়ার্ডের তথ্য সহজে অন্য কেউ জেনে যেতে পারে। তবে ইমেজ রিকগনিশন পদ্ধতিতে আইফোনের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হবে বলেই মনে করছে অ্যাপলের কর্তৃপক্ষ।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, আইওএস অপারেটিং সিস্টেমনির্ভর পণ্যের জন্য একাধিক পাসওয়ার্ড ব্যবস্থা নিয়ে কাজ করছে অ্যাপল। এর মধ্যে রয়েছে বায়োমেট্রিক পদ্ধতি, ফেস রিকগনিশন প্রযুক্তি প্রভৃতি।অবশ্য অ্যাপলের কোন সংস্করণের আইফোন বা আইপ্যাডে এ প্রযুক্তি ব্যবহূত হবে সে সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।