'পি ৭ প্রো' আনল সিম্ফনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে ‘পি ৭ প্রো’ নামের নতুন স্মার্টফোন এনেছে সিম্ফনি। অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে রয়েছে পাঁচ দশমিক তিন ইঞ্চি মাপের এইচডি আইপিএস ডিসপ্লে। স্মার্টফোনটির পেছনে ১৩ ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এতে আরও আছে ১ দশমিক তিন গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, তিন জিবি র্যাম ও দুই হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ডুয়াল সিমের ফোনটিতে টুজি ও থ্রিজি সমর্থন করে। ফোনটির দাম নয় হাজার ৯৯০ টাকা। বিজ্ঞপ্তি।