‘পিকনিক’ বন্ধ করছে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে ছবি সম্পাদনা করার অ্যাপ্লিকেশন ‘পিকনিক’ চলতি বছরের এপ্রিলে বন্ধ করে দেওয়া হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছে সার্চ জায়ান্ট গুগল। জানা গেছে, পিকনিকের সব সুবিধা গুগল প্লাসের ব্যবহারকারীদের জন্যই কেবল উন্মুক্ত থাকবে।ব্লগে প্রকাশিত এক পোস্টে গুগল জানিয়েছে, ছবি সম্পাদনা করা ছাড়াও বিভিন্ন ধরনের মজার ও আকর্ষণীয় ইফেক্ট যোগ করার এই জনপ্রিয় অ্যাপ্লিকেশনটির প্রিমিয়াম মেম্বারদের সাবসক্রিপশন ফি ফেরত দেওয়া হবে। এ ছাড়া এত দিন যেসব বাড়তি সুবিধা পেতে নির্দিষ্ট ফি দিতে হতো, তা এখন সবার জন্যই বিনামূল্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ফলে সাইট বন্ধ হওয়ার আগে পর্যন্ত যেকোনো ব্যবহারকারী পিকনিকের সব সুবিধা উপভোগ করতে পারবেন।পিকনিক বন্ধ করে দেওয়ার তারিখ ঠিক করা হয়েছে ১৯ এপ্রিল। এর পর থেকে কেবল গুগল প্লাস ব্যবহারকারীরাই তাঁদের আপলোড করা ছবির সম্পাদনা, রিটার্নিং ও ইফেক্ট ব্যবহার করার কাজে ‘ক্রিয়েটিভ কিট’-এর মাধ্যমে পিকনিকের সব সুবিধা পাবেন।উল্লেখ্য, গুগল প্লাসের ব্যবহারকারীরা চাইলে এখনই পিকনিকের সুবিধা নিতে পারবেন, তাঁদের গুগল প্লাস ক্রিয়েটিভ কিট থেকে। গুগল আরও জানিয়েছে, ২০১২ সালে পিকনিকের পাশাপাশি বন্ধ হয়ে যাচ্ছে গুগল সোশ্যাল গ্রাফ এপিআই, নিডলবেইজ এবং গুগল স্কাই ম্যাপ।