প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভার্চুয়াল সম্পর্ক আর বাস্তব জীবনে সম্পর্ক এক নয়। আপনি ফেসবুকে একটা মানুষের নতুন নতুন ছবি দেখছেন, বিভিন্ন পরিস্থিতিতে সে স্ট্যাটাস লিখে নিজের মনোভাব জানাচ্ছে; তবু মানুষটাকে চেনার ক্ষেত্রে একটা দূরত্ব থেকে যায়। এই দূরত্বটুকু কাটিয়ে উঠে মানুষটাকে ভালোভাবে জেনে-বুঝে তারপর সম্পর্কে জড়ানো উচিত। ভার্চুয়ালভাবে মানুষটার ব্যক্তিত্বের একটা দিক দেখা যায়, বাকিটা কিন্তু অজানাই থাকে। ফেক বা জাল অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার ঘটনাও আজকাল অহরহ ঘটছে। সম্পর্কটা শুধু ফেসবুকেই সীমাবদ্ধ থাকে না। যদি পছন্দের মানুষটিকে নিয়ে অনেক দূর যেতে চান, তাহলে অবশ্যই সামনাসামনি দেখা করে নিজেদের মধ্যে বোঝাপড়াটুকু পরিষ্কার করে নেওয়া উচিত।
মনোরোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়