‘প্রযুক্তিই দেশকে বদলে দেবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জিনিয়াসদের আড্ডায় এসে প্রযুক্তির আলোয় আলোকিত হলাম আমরাও। প্রযুক্তির জ্ঞানই আগামী দিনে বাংলাদেশকে বদলে দেবে।’ ইন্টারনেট উৎসবে যোগ দিয়ে এই মন্তব্য করেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ। তিনি গতকাল শনিবার কুমিল্লা জিলা স্কুলে ইন্টারনেট উৎসবের উদ্বোধন করেন। ‘এসো পৃথিবীর পাঠশালায়...’ স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই আহ্বান জানিয়ে দ্বিতীয়বারের মতো গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব শুরু হয়েছে গত ১৩ সেপ্টেম্বর। কুমিল্লা জিলা স্কুল ছাড়াও গতকাল সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ, পঞ্চগড় বিপি সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ইন্টারনেট উৎসব হয়।সকালে প্রতিটি কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইন্টারনেট ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রতিটি কেন্দ্রে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে শুরু হয় আই-জিনিয়াস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নির্বাচিত আই-জিনিয়াস পায় পদক ও প্রথম আলোর উপহার। উৎসবের কেন্দ্রপ্রধানকে দেওয়া হয় একটি ঘড়ি ও প্রথম আলোর লোগো-সংবলিত মগ। উৎসবের প্রতিটি কেন্দ্রেই ছিল হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর ও এক্সপেরিয়েন্স জোনসহ মজার মজার সব উপকরণ।ইন্টারনেট উৎসবের খবর জানিয়েছেন ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা:কুমিল্লা: উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। তিনি বলেন, নতুন প্রজন্ম গড়তে হলে প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক আহসান হাবিব, কুমিল্লায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজীউল হক, কুমিল্লা বন্ধুসভার সভাপতি মাসুদ রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রামের মিরসরাই বন্ধুসভার সাধারণ সম্পাদক মহিবুল আরিফ ও গ্রামীণফোনের কমকর্তা এনামুল হক। উৎসবে যোগ দেয় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে: কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, এ্যাথনিকা ইংলিশ মিডিয়াম স্কুল, শৈলরাণী দেবী পৌর বালিকা উচ্চবিদ্যালয়, ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কমার্স কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, বুড়িচংয়ের সোনার বাংলা কলেজ ও ব্রাহ্মণপাড়ার শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজ। আই-জিনিয়াস নির্বাচিত হয় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামিনা আক্তার শিপু।সিরাজগঞ্জ: উৎসবের উদ্বোধন করেন সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির খারাপ ব্যবহার বর্জন করে সঠিকভাবে তা ব্যবহারের মাধ্যমে দেশকে আলোকিত করতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সরোয়ার পারভেজ, জ্যেষ্ঠ নির্বাহী সালাউদ্দীন ফয়সাল, সিরাজগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এনামুল হক, সিরাজগঞ্জ বন্ধুসভার সভাপতি রামচন্দ্র সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা হেলাল আহমেদ ও ঢাকা বন্ধুসভার নাহিদ মণ্ডল। উৎসবে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী যোগ দেয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: সিরাজগঞ্জ সরকারি কলেজ, বিএল সরকারি উচ্চবিদ্যালয়, জুয়েল অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজ, রাশিদুজ্জোহা সরকারি মহিলা কলেজ, রজব আলী বিজ্ঞান কলেজ, সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, মোমেনা আলী উচ্চবিদ্যালয়, উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, সালেহা ইসাহাক বালিকা উচ্চবিদ্যালয়, সবুজ কানন উচ্চবিদ্যালয়, আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজ। আই-জিনিয়াস নির্বাচিত হয় সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মো. আলহাসান নূর।পঞ্চগড়: উৎসবের উদ্বোধন শেষে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান পঞ্চগড় বিপি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জোবায়ের ইসলাম। তিনি বলেন, ‘আধুনিক প্রজন্ম গঠনে আমাদের প্রযুক্তির ব্যবহার জানতে হবে। ইন্টারনেট হচ্ছে জ্ঞান আহরণের মহাসমুদ্র। এখান থেকে আমাদের জ্ঞান আহরণ করে জীবনের কাজে লাগাতে হবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল্লাহ হাবিব খান পাঠান, প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম, পঞ্চগড় বন্ধুসভার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বন্ধুসভার ওমর ফারুক। প্রতিযোগিতা পরিচালনা করেন গ্রামীণফোনের কর্মকর্তা শামিউল হক।উৎসবে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: এম আর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, চিনিকল উচ্চবিদ্যালয়, পৌর আদর্শ উচ্চবিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চগড় বিপি সরকারি বালক উচ্চবিদ্যালয়, বিএম কলেজ, পঞ্চগড় উচ্চবিদ্যালয় ও আলহাজ ছফিউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়। আই-জিনিয়াস নির্বাচিত হয় পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. রিয়াজুল হাসান।মানিকগঞ্জ: উৎসব উদ্বোধনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. ইন্তাজ উদ্দিন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার প্রসারে প্রথম আলো ও গ্রামীণফোন যে ভূমিকা পালন করছে, তা প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের প্রযুক্তি সম্পর্কে ধারণা ও এর বিকাশে এ উৎসব বিশেষভাবে সহায়ক হবে।আরও বক্তব্য দেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল, সরকারি দেবেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক নওরোজ মুহামঞ্চদ সাঈদ, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আবদুল মোমিন, গ্রামীণফোনে ঢাকা অঞ্চলের ব্যবস্থাপক (ট্রেড মার্কেটিং) আয়শা খাতুন ও মানিকগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক মাহবুব আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি আমিনুর রহমান। উৎসবে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী যোগ দেয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি মহিলা কলেজ, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজ, সরকারি বালক উচ্চবিদ্যালয়, সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মানিকগঞ্জ মডেল হাইস্কুল, আফরোজা-রমজান বালিকা উচ্চবিদ্যালয় ও খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চবিদ্যালয়। প্রতিযোগিতা শেষে আই-জিনিয়াস নির্বাচিত হন সরকারি দেবেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান।এ বছর সারা দেশে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব করা হচ্ছে। গ্রামীণফোন ও প্রথম আলোর যৌথ আয়োজনে এই উৎসবের সহযোগী হিসেবে রয়েছে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। সহায়তা দিচ্ছে গুগল, অপেরা, নকিয়া, ফেসবুক, চ্যানেল আই ও রেডিও ফুর্তি। উৎসবের ব্যবস্থাপনায় সহযোগিতা করছে এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লিমিটেড। সার্বিক সহযোগিতায় রয়েছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।আজ উৎসব পাঁচ জায়গায়: আজ রোববার নারায়ণগঞ্জ হাইস্কুল, কুমিল্লার লাকসাম রেলওয়ে উচ্চবিদ্যালয়, সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া উচ্চবিদ্যালয়, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ও মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ইন্টারনেট উৎসব হবে।