‘প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি হয়েছে। প্রযুক্তির এই শক্তিকে মানবতার কাজে লাগাতে হবে। তথ্যপ্রযুক্তির শক্তিকে মানবতার কাজে লাগিয়ে সুন্দর দেশ গড়ার ও জ্ঞানকে বিকশিত করার কাজ করতে চাই।’ গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করে রাজিব হোসেন। সে মাদারীপুরের খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। গতকাল শনিবার মাদারীপুরের সরকারি সুফিয়া মহিলা ডিগ্রি কলেজে এ উৎসব হয়।এ ছাড়া গতকাল লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়, জামালপুরের সরিষাবাড়ী আর ডি এম পাইলট উচ্চবিদ্যালয় ও মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ উৎসব হয়।‘এসো পৃথিবীর পাঠশালায়...’ স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ আহ্বান জানিয়ে দ্বিতীয়বারের মতো এই উৎসব শুরু হয়েছে গত ১৩ সেপ্টেম্বর। সকালে প্রতিটি কেন্দ্রে (ভেন্যু) জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের শুরু হয়। এরপর ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। পরে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে শুরু হয় আই-জিনিয়াস প্রতিযোগিতা। উৎসবে আই-জিনিয়াসকে প্রথম আলোর পক্ষ থেকে একটি মগ ও গ্রামীণফোনের পক্ষ থেকে পদক দেওয়া হয়। কেন্দ্রপ্রধানকে একটি দেয়ালঘড়ি ও প্রথম আলোর পক্ষ থেকে মগ দেওয়া হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। উৎসবস্থলে ছিল হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর, এক্সপেরিয়েন্স জোনসহ মজার মজার উপকরণ। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর: লালমনিরহাট: শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক। তিনি বলেন, আলোকিত মানুষ হওয়ার জন্য বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।বক্তব্য দেন লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম মাহবুবুল আলম, শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান, গ্রামীণফোনের কর্মকর্তা মাহবুবুল আলম, প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা বন্ধুসভার উপদেষ্টা শৌর্য দীপ্ত।উৎসবে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পূর্ব সাপটানা উচ্চবিদ্যালয়, কুলাঘাট উচ্চবিদ্যালয়, চর কুলাঘাট উচ্চবিদ্যালয়, লালমনিরহাট সরকারি কলেজ, মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ, লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ, বেগম কামরুন্নেছা ডিগ্রি কলেজ ও শেখ শফিউদ্দিন কমার্স কলেজ। আই-জিনিয়াস নির্বাচিত হয় লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মাহফুজার রহমান। লক্ষ্মীপুর: শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল তাজেরিন। তিনি বলেন, লেখাপড়ার মাঝে কিছু আনন্দ থাকলে সে শিক্ষা স্থায়িত্ব লাভ করে। আজকের এ উৎসব শিক্ষার্থীদের প্রচুর আনন্দ দিয়েছে। লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুব মোহামঞ্চদ আলী বলেন, প্রথম আলো ও গ্রামীণফোন শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিশ্বকে হাতের মুঠোয় এনে দেওয়ার সুযোগ করে দিয়েছে। বক্তব্য দেন গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক শাহরিয়ার হায়দার, প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি এম জে আলম, ঢাকা বন্ধুসভার জুবায়ের কবির, লক্ষ্মীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন লক্ষ্মীপুর বন্ধুসভার জিয়াউর রহমান। অনুষ্ঠানে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এগুলো হলো: লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি মহিলা ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর কমার্স কলেজ, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পৌর শহীদ সঞ্চৃতি একাডেমি, মান্দারী উচ্চবিদ্যালয়, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয় ও লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট। উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানের ছাত্র সাদমান রহমান। সে বলে, বর্তমান প্রজন্ম ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে প্রিয় মাতৃভূমিকে বদলে দিতে পারে। মাদারীপুর: শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান সরকারি সুফিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী তালুকদার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এ ইন্টারনেট উৎসবে যে জ্ঞান অর্জন করবে তা তোমাদের বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দেবে ও মানুষের কল্যাণে কাজে লাগাবে।’ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ইখতিয়ার হোসেন, গ্রামীণফোনের আঞ্চলিক ডিস্ট্রিবিউশন অপারেশন ব্যবস্থাপক জাহিদুল কবির ও গ্রামীণফোনের কর্মকর্তা সুভাষ চন্দ্র প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন মাদারীপুর বন্ধুসভার সহ-সভাপতি কুমার লাভলু ও সাধারণ সম্পাদক ইমরান সাগর। উৎসবে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এগুলো হলো: সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি সুফিয়া মহিলা ডিগ্রি কলেজ, চরমুগরিয়া মহাবিদ্যালয়, খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজ, সরকারি ইউআই উচ্চবিদ্যালয়, ডনোভান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়। উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় রাজিব হোসেন। এ সময় আই-জিনিয়াসের গলায় মেডেল পরিয়ে দেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন। সরিষাবাড়ী (জামালপুর): শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান সরিষাবাড়ী আর ডি এম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। উৎসবে বক্তব্য দেন সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুর রউফ, আবদুল মান্নান, গ্রামীণফোনের জামালপুরের কর্মকর্তা হাসান আহামেঞ্চদ, প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম, সরিষাবাড়ী বন্ধুসভার সভাপতি মঞ্জুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন গ্রামীণফোনের কাজী মহি উদ্দিন। উৎসবে অংশ নেওয়া ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো: সরিষাবাড়ী আর ডি এম পাইলট উচ্চবিদ্যালয়, সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চবিদ্যালয়, বাউসি বাঙ্গালী উচ্চবিদ্যালয়, যমুনা সার কারখানা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, পোগলদীঘা কলেজ, রুদ্র বয়ড়া উচ্চবিদ্যালয়, বয়ড়া ইসরাইল আহমেঞ্চদ উচ্চবিদ্যালয়, বারইপটল উচ্চবিদ্যালয়, ভাটারা স্কুল অ্যান্ড কলেজ, পোগলদীঘা উচ্চবিদ্যালয়, পিংনা উচ্চবিদ্যালয় ও বঙ্গবন্ধু কলেজ। আই-জিনিয়াস নির্বাচিত হয় যমুনা সার কারখানা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আর রাফি মো. নাঈম। সে বলে, আগে ইন্টারনেট সম্পর্কে ধারণা ছিল না, উৎসবে এসে এখন পৃথিবীটাকে হাতের মুঠোয় এনে দেখতে মন চায়। মুন্সিগঞ্জ: শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র আইচ। অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, প্রথম আলোর মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি তানভীর হাসান, গ্রামীণফোনের ঢাকা অঞ্চলের ট্রেড মার্কেটিং ব্যবস্থাপক আয়শা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন মুন্সিগঞ্জ বন্ধুসভার মাহফুজ আহমেদ ও ফাতেমা চৌধুরী। অনুষ্ঠানে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এগুলো হলো: মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়, সরকারি হরগঙ্গা কলেজ, কে কে গভ. ইনস্টিটিউশন, এ ভি জে এম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, রনছ রুহিতপুর উচ্চবিদ্যালয়, রামপাল এন বি এম উচ্চবিদ্যালয়, মুন্সিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়, রিকাবীবাজার বালিকা উচ্চবিদ্যালয়, রিকাবীবাজার উচ্চবিদ্যালয় ও বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়। উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র মুরসালাত ইসলাম। আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর সে বলে, ‘এখন আমার সামনে একটাই স্বপ্ন—নরওয়ে যাওয়া। নরওয়ে গিয়ে জ্ঞান অর্জন করতে চাই।’ আজ উৎসব তিন জায়গায়: লক্ষ্মীপুরের রায়পুর মার্চেন্টস একাডেমি, লালমনিরহাটের পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গনি ডিগ্রি কলেজ ও শরীয়তপুর সরকারি কলেজে আজ রোববার এ উৎসব হবে।