'প্রাচীনতম' নক্ষত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রাচীনতম’ নক্ষত্র
‘প্রাচীনতম’ নক্ষত্র

অস্ট্রেলিয়ার একদল জ্যোতির্বিজ্ঞানী গত রোববার বলেছেন, তাঁরা এক হাজার ৩৬০ কোটি বছর বয়সী একটি নক্ষত্রের সন্ধান পেয়েছেন। এটিই এখন পর্যন্ত ‘সবচেয়ে পুরোনো’ নক্ষত্র হিসেবে বিবেচিত হচ্ছে। সম্ভবত মহাবিস্ফোরণের (বিগ ব্যাং) কয়েক কোটি বছর পর নক্ষত্রটি গঠিত হয়েছিল। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক স্টিফান কেলার বলেন, ‘প্রাচীনতম’ নক্ষত্রটি পৃথিবী থেকে প্রায় ছয় হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। আদি যুগের তীব্র বিকিরণের প্রভাবে এটি তৈরি হয়েছিল। নক্ষত্রটি মহাবিশ্বে পৃথিবী এবং মানুষের মৌলিক অবস্থান সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত গবেষণায় প্রথম প্রজন্মের তারকার কী কী উপাদান এখনো অবশিষ্ট রয়েছে, সে সম্পর্কেও জানা যেতে পারে। এএফপি ও ইনডিপেনডেন্ট।