
প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬৩সঠিক উত্তর অংশ-২৩
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। প্রথমে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদটি পড়ে উত্তর লিখতে হবে।
প্রার্থনা
অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী
যত গুণগান হে চির মহান
তোমারি অন্তর্যামী।
দ্যুলোকে-ভূলোকে সবারে ছাড়িয়া
তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী।
১. ‘অনন্ত’ শব্দের অর্থ কী?
ক. অন্তর খ. অশেষ গ. শেষ ঘ. শুরু
উত্তর: খ. অশেষ
২. ‘অসীম’ শব্দের মানে কী?
ক. সীমাহীন খ. সসীম গ. সীমা ঘ. সীম
উত্তর: ক. সীমাহীন
৩. ‘অন্তর্যামী’ শব্দের মানে কী?
ক. সর্বগামী খ. সবজান্তা গ. সর্বদ্রষ্টা ঘ. সবগুলো
উত্তর: খ. সবজান্তা
৪. ‘দ্যুলোক’ শব্দের অর্থ কী?
ক. দূরের লোক খ. স্বর্গলোক গ. মর্ত্যলোক ঘ. ধুলা
উত্তর: খ. স্বর্গলোক
৫. ‘ভুলোক’ শব্দের মানে কী?
ক. ভূমি খ. ভুয়া লোক গ. পৃথিবী ঘ. ভুল
উত্তর: গ. পৃথিবী
৬. ‘পুণ্য’ শব্দের মানে কী?
ক. ভালো কাজ খ. খারাপ কাজ গ. পণ ঘ. উপকার
উত্তর: ক. ভালো কাজ
৭. ‘পন্থা’ শব্দের মানে কী?
ক. পদ্ধতি খ. পথ গ. পরিস্থিতি ঘ. কৌশল
উত্তর: খ. পথ
৮. নিচের কোন শব্দটি ‘প্রার্থনা’ অর্থে ব্যবহূত হয়?
ক. যাচি খ. যাঁচাই গ. জাগরণ ঘ. যাপন
উত্তর: ক. যাচি
৯. ‘প্রার্থনা’ শব্দের অর্থ কী?
ক. অবদান খ. অনুমোদন গ. আবেদন ঘ. বাতিল
উত্তর: গ. আবেদন
১০. আমরা কার করুণা প্রার্থনা করি?
ক. পুলিশের খ. বিচারপতির গ. সূর্যের ঘ. করুণাময় স্রষ্টার
উত্তর: ঘ. করুণাময় স্রষ্টার
১১. কে বিচার দিনের স্বামী?
ক. জজ খ. বিচারক গ. স্রষ্টা ঘ. ফেরেশতা
উত্তর: গ. স্রষ্টা
১২. ‘প্রার্থনা’ কবিতায় স্বামী অর্থ কী?
ক. প্রভু খ. মালিক গ. বিচারক ঘ. সবগুলো
উত্তর: ঘ. সবগুলো
১৩. ‘প্রার্থনা’ কবিতায় কার চরণে লুটিয়ে পড়ার কথা বলা হয়েছে?
ক. মায়ের খ. বাবার গ. ফেরেশতার ঘ. স্রষ্টার
উত্তর: ঘ. স্রষ্টার
১৪. সর্বশক্তিমান ও প্রেমময় কে?
ক. সৃষ্টিকর্তা খ. সৃষ্ট জীব গ. সমস্ত গাছপালা ঘ. মানুষ
উত্তর: ক. সৃষ্টিকর্তা
১৫. ‘প্রার্থনা’ কবিতায় সমস্ত গুণগান কার জন্য?
ক. অনন্ত অসীম প্রেমময়ের জন্য খ. মানুষের জন্য
গ. প্রাণিজগতের জন্য ঘ. বস্তুজগতের জন্য
উত্তর: ক. অনন্ত অসীম প্রেমময়ের জন্য
১৬. দ্যুলোক-ভুলোকে সবারে ছেড়ে কবি কার চরণে লুটিয়ে পড়েন?
ক. সৃষ্টির খ. স্রষ্টার গ. সূর্যের ঘ. সাগরের
উত্তর: খ. স্রষ্টার
১৭. চালাও সে পথে যে পথে তোমার—গেছে চলি। শূন্যস্থানে কী হবে?
ক. ফেরেশতা খ. স্বজন গ. প্রিয়জন ঘ. কুজন
উত্তর: গ. প্রিয়জন
১৮. ‘কবি’ কোন পথে চলার জন্য প্রার্থনা করেছেন?
ক. সরল সঠিক পুণ্য পথে খ. বাঁধানো পথে
গ. কঠিন, দুর্গম পথে ঘ. পাহাড়ি পথে
উত্তর: ক. সরল সঠিক পুণ্য পথে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল