‘প্লেস্টেশন ৪’ গেম কনসোলের ঘোষণা দিল সনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্লেস্টেশন ৪’ গেম কনসোল বাজারে আনার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে ২১ ফেব্রুয়ারি নতুন এ গেম কনসোলটির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি অনলাইনের।সনি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন গেম কনসোলে উন্নত গ্রাফিকস ও সামাজিক যোগাযোগের নানা ফিচার থাকবে। তবে নতুন গেম কনসোলটির নকশা বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।প্লেস্টেশন গেম কনসোল সনির জনপ্রিয় পণ্য হিসেবে বিবেচনা করা হয়। নতুন গেম কনসোল নিয়ে বাজার বিশ্লেষকেরা ইতিবাচক মন্তব্য করেছেন। বাজার বিশ্লেষকেদের ভাষ্য, সনির নতুন গেম কনসোলকে বাজারে মাইক্রোসফটের নতুন গেম কনসোল ও নিনটেন্ডোর উয়ি ইউ কনসোলের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে।