'ফিউচার টেকনোলজি' নিয়ে সেমিনার

ভবিষ্যৎ প্রযুক্তি কেমন হবে? এমনি নানা প্রশ্নের উত্তর পাওয়া গেল আইসটি এক্সপো ২০১৫ আয়োজনে অনুষ্ঠিত ‘ফিউচার টেকনোলজি’ সেমিনারে। মেলার শেষ দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে সেমিনারটি।
সেমিনারে ম্যাগনিটো ডিজিটালের সিএসও সউদ খাওয়ার আহমেদ বলেন, বর্তমানে হার্ডওয়্যার থেকে সফটওয়্যার খাত বেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে চার কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এ বেশির ভাগই ফেসবুক ব্যবহার করছে। আগে যে কোনো কাজের জন্য বেশি জনবলের প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে লোকসংখ্যা কমিয়ে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কাজটি করা যায়।
উদাহরণ হিসেবে তিনি বলেন, কেএফসি প্রতিষ্ঠানটির ভ্যালু যেখানে ১৭ বিলিয়ন সেখানে মাত্র একটি অ্যাপ্লিকেশন হোয়াটস অ্যাপের ভ্যালু ১৯ বিলিয়ন ডলার।
প্রজেক্ট বিল্ডার্স লিমিডেটের উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশে বর্তমান কম্পিউটার সর্বত্র ছড়িয়ে দেয়া প্রয়োজন, এ ছাড়া ইন্টারনেট থিংকিংস, সাইবার নিরাপত্তা, ব্যাটারি টেকনোলজি, থ্রিডি প্রিন্টার ইত্যাদি ছড়িয়ে দেওয়ার প্রয়োজন। তিনি ইন্টারনেটের সংযোগের গ্যাজেটের প্রসারের ওপর জোর দেন।
বেসিসের পরিচালক আশরাফ আবির বলেন, গুগল চালকবিহীন গাড়ি তৈরি করেছে, ওয়্যারলেস ব্যাটারি প্রযুক্তি ছাড়াও বিশেষ ভাবে তৈরি করেছে ‘গুগল অ্যরা’। আগামী ৫ বছর প্রযুক্তি কোন দিকে যাচ্ছে তা নিয়ে বাংলাদেশের ব্যবহারকারীদের ধারণা থাকতে হবে।
সেমিনার আরও উপস্থিত ছিলেন আলমাস কবির প্রধান নির্বাহী কর্মকর্তা মেন্ট্রোনেট বাংলাদেশ লিমিডেট। তিন দিনের এই মেলা ও প্রদর্শনীর আজ ১৭ জুন শেষ হচ্ছে রাত আটটায়।