‘বাগ’ ঢুকেছে টুইটারে!
সম্প্রতি টুইটারে ‘বাগ’ ঢুকেছে বলেই স্বীকার করেছেন টুইটার কর্মকর্তারা। টুইটারের এই বাগ-সংক্রান্ত ত্রুটি টুইটার ব্যবহারকারীদের ‘ফলো’ করা অ্যাকাউন্টকে অনুমতি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ‘আনফলো’ করে দিচ্ছে।বাগ সম্পর্কে টুইটার কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন এবং বাগ-সংক্রান্ত ত্রুটিটি দ্রুত সারানোর কাজ করছেন বলেই এক খবরে জানিয়েছে টেলিগ্রাফ। যাঁরা এ বাগের আক্রমণের শিকার হয়েছেন তাঁদের জন্য টুইটারের সাপোর্ট পেজ ও যে অ্যাকাউন্টকে আনফলো দেখানো হয়েছে সেখানে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।টুইটারে এই বাগটি এরি মধ্যে ‘আনফলো বাগ’ হিসেবে পরিচিতি পেয়েছে। আর এ নিয়ে প্রচুর টুইটও করছেন আক্রমণের ভুক্তভোগীরা। টুইটারের এর শিকার হয়েছেন যুক্তরাজ্যের লেবার দলের সাংসদ টম ওয়াটসো। তিনি জানিয়েছেন, ‘আনফলো বাগের শিকার হয়ে অনেকেই ভুক্তভোগী হয়েছেন, যা টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের গঠন কাঠামো প্রশ্নের মুখে ফেলেছে। টুইটারের এমন বাগের শিকার হওয়ায় আমার মতো অনেকেই ব্যক্তিগত তথ্য হারানোর আশঙ্কায় রয়েছেন।’