‘বাগ’মুক্ত টুইটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার ২১ জুন দুই ঘণ্টারও বেশি সময় ধরে ব্যবহার করা যায়নি। এর কারণ ছিল ‘বাগ’ বা কারিগরি ত্রুটি। অনেক দেশ থেকেই ব্যবহারকারীরা সাইটটিতে লগইন করতে পারছিলেন না।বিবিসি জানিয়েছে, দুই ঘণ্টা পর আবারও টুইটার সচল করেন প্রকৌশলীরা।টুইটার কর্মকর্তারা জানিয়েছেন, সফটওয়্যারজনিত ত্রুটি ‘ক্যাসকেডেড’ নামের বাগের কারণেই এ ত্রুটি দেখা দেয়। এদিকে, টুইটার অচল হয়ে এই সাইটটি হ্যাক হয়ে গেছে বলে গুজব রটে। এ ধরনের গুজব উড়িয়ে দিয়ে ত্রুটির কথা স্বীকার করে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়ে এ ধরনের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে টুইটারের পক্ষ থেকে জানান হয়েছে।