'বিদায় হজ' হয়েছিল ১০ম হিজরিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তর  অংশ-৩০

প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।
অধ্যায়-৫
৫৬. হজরত ঈসা (আ.) কোথায় জন্মগ্রহণ করেন?
ক. মক্কায় খ. মদিনায়
গ. কুয়েতে ঘ. ফিলিস্তিনের বায়তুল লাহাম নামক স্থানে
উত্তর: ঘ. ফিলিস্তিনের বায়তুল লাহাম নামক স্থানে
৫৭. হজরত ঈসা (আ.)-এর মাতার নাম কী?
ক. হজরত হাওয়া (আ.) খ. হজরত মরিয়ম (আ.)
গ. বিবি হালিমা ঘ. মা আমিনা
উত্তর: খ. হজরত মরিয়ম (আ.)
৫৮. ‘বিদায় হজ’ কোন হিজরিতে হয়েছিল?
ক. ৭ম খ. ৮ম গ. ৫ম ঘ. ১০ম
উত্তর: ঘ. ১০ম
৫৯. হজরত ইব্রাহীম (আ.)-এর কত বছর বয়সে পুত্র হজরত ইসমাইল (আ.) জন্মগ্রহণ করেন?
ক. ৮৬ বছর খ. ১০২ বছর গ. ৯২ বছর ঘ. ৭৫ বছর
উত্তর: ক. ৮৬ বছর
৬০. হজরত সুলায়মান (আ.)-এর অধীনে ছিল কোনটি?
ক. আলো খ. বাতাস গ. বৃষ্টি ঘ. পানি
উত্তর: খ. বাতাস
৬১. কোন উদ্দেশ্যে হিলফুল ফুজুল গঠন করা হয়েছিল?
উত্তর: ক. সমাজে সংঘাত সৃষ্টি করা
খ. শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা
গ. নির্যাতনকারীকে সহায়তা করা
ঘ. অত্যাচারীকে ধ্বংস করা।
উত্তর: খ. শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা।

শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর